জবি ইয়ুথ জার্নালিস্ট ফোরামের সভাপতি আজিজ, সম্পাদক সাগর

১০ জানুয়ারি ২০২১, ০৭:০৩ PM
সভাপতি আজিজ ও সাধারণ সম্পাদক সাগর

সভাপতি আজিজ ও সাধারণ সম্পাদক সাগর © টিডিসি ফটো

ইয়ুথ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশের (ওয়াইজেএফবি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার ২০২১-২২ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। ১১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সভাপতি হয়েছেন ইউএনবি’র জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আজিজুল হক রাজু এবং সাধারণ সম্পাদক হয়েছেন দ্যা ডেইলি ক্যাম্পাসের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাগর হোসেন।

রবিবার (১০ জানুয়ারি) ইয়ুথ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশের সভাপতি তানভীর আলাদীন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি স্বদেশ প্রতিদিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবদুল মজিদ চৌধুরী শাহরিয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক জনকন্ঠের মামুন শেখ, সাংগঠনিক সম্পাদক দেশ রুপান্তরের একরামুল হক এরফান, কোষাধ্যক্ষ আমাদের নতুন সময়ের অপূর্ব চৌধুরী, দফতর সম্পাদক ভোরের ডাকের মো. মিনহাজুল ইসলাম, প্রচার সম্পাদক দৈনিক তৃতীয় মাত্রার আশিকুল ইসলাম সাগর।

কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন দ্য আওয়ার টাইমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জান্নাতুল ফেরদাউস শিমু, দৈনিক নওরোজের ইয়াসির আরাফাত সবুজ এবং দৈনিক প্রত্যয়ের হুমায়রা হাবিব প্রমা।

রুশ তেল কিনবে না ভারত, পণ্যে ১৮ শতাংশ শুল্কের সিদ্ধান্ত ট্র…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
এপস্টাইনের সেই কুখ্যাত দ্বীপে কপারফিল্ড: যৌন শিকার তালিকা ঘ…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ময়মনসিংহে জামায়াত আমিরের জনসভা মঙ্গলবার
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শুনলেন তরুণদের প্রত্যাশা-স্বপ্নের কথা, গুরুত্ব দিলেন নারীদে…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
পলিটেকনিকের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শবে বরাত উপলক্ষে বন্ধ থাকবে জামায়াত প্রার্থীর মাইকিং
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬