কুমিল্লা বিশ্ববিদ্যালয়

সমাবর্তনে বছর শুরু, শিক্ষক রাজনীতির উত্তাপে শেষ

৩০ ডিসেম্বর ২০২০, ১২:১২ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন © ফাইল ফটো

সমাবর্তনের আমেজেই শুরু হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন বছর। প্রতিষ্ঠার ১৩ বছর পর প্রথম সমাবর্তন পেয়ে আনন্দের কোন কমতি ছিল না বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের মধ্যে। তবে এর কিছু দিন পরই করোনা মহামারীতে দেশের অন্যসব প্রতিষ্ঠানের মতোই থমকে যায় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। আবার বছরের শেষটায় দেখা যায় ভিন্ন চেহারা। উত্তপ্ত হয়ে উঠে ‍শিক্ষক রাজনীতি। শিক্ষক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীপন্থী শিক্ষকদের পাল্টাপাল্টি নির্বাচন কমিশন গঠন ও বঙ্গবন্ধু পরিষদের পাল্টা কমিটি গঠনের মধ্য দিয়ে শিক্ষকদের মধ্যে বিভেদ প্রকাশ্যে আসে। এছাড়াও বছরজুড়ে নানা কারণে আলোচিত ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

বড় প্রপ্তি সমাবর্তন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ২০০৭ সালে একাডেমিক কার্যক্রম শুরু হলেও ১৩ বছর পর ২০২০ সালের ২৭ জানুয়ারি ১ম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। এবারের সমাবর্তনে পাঁচটি অনুষদের মোট দুই হাজার ৮৮৮ জন গ্র্যাজুয়েট অংশ নিয়েছেন। এর মধ্যে স্নাতক ডিগ্রিধারী এক হাজার ২২২ জন এবং স্নাতক ও স্নাতকোত্তর উভয় ডিগ্রিধারী এক হাজার ৬৬৫ জন। এদিকে শিক্ষায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন শিক্ষাবর্ষের মোট ১৪ জন শিক্ষার্থীকে চ্যান্সেলর স্বর্ণপদক প্রদান করেন রাষ্ট্রপতি। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এছাড়া বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং স্থানীয় সংসদ সদস্যরাও উপস্থিত ছিলেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন

শিক্ষক সমিতির পাল্টাপাল্টি নির্বাচন কমিশন

কয়েক বছর ধরে শান্ত থাকার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২১ নিয়ে উত্তপ্ত হয়ে উঠে শিক্ষক রাজনীতি। নির্বাচনকে কেন্দ্র করে গত ৩০ নভেম্বর শিক্ষক সমিতির সাধারণ সভায় ১৩ ডিসেম্বর নির্বাচনের দিন ধার্য করা হয়। তবে শিক্ষক সমিতির গঠনতন্ত্র অনুযায়ী ৩০ নভেম্বরের মধ্যে নির্বাচন কমিশন গঠনের বাধ্যবাধকতা থাকায় একইদিন নির্বাচন কমিশন গঠনে কার্যনির্বাহী সভা ডাকা হলেও তাতে সমিতির সাধারণ সম্পাদক ড. স্বপন চন্দ্র মজুমদারের অনুসারীরা অংশ নেয়নি।

পরে সভাপতি মো. রশিদুল ইসলাম শেখ পন্থীরা নির্বাচন কমিশন গঠন করে। এছাড়া ৩ ডিসেম্বর পাল্টা কমিশন গঠন করেন সাধারণ সম্পাদক পন্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে ১০ ডিসেম্বর এক জরুরি সিন্ডিকেট ডাকা হয়। সভা থেকে নতুন নির্বাচন কমিশন গঠন করলে ১৩ তারিখ নির্বাচন অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু পরিষদে ফাটল

শিক্ষক সমিতির গ্রুপিংয়ের আঁচ পড়ে বঙ্গবন্ধু পরিষদের উপর। আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদের কাজী ওমর-জিয়া কমিটিকে মেয়াদোত্তীর্ণ দাবি করে ৬ ডিসেম্বর তাদের প্রতি অনাস্থা জানানো হয়। পরে ড. জ.এম.মনিরুজ্জামানকে আহবায়ক এবং ড. মো. মোকাদ্দেস-উল-ইসলামকে সদস্য সচিব করে আহবায়ক কমিটি করে শিক্ষকদের একাংশ। ৮ ডিসেম্বর বঙ্গবন্ধু পরিষদের দু’পক্ষই নিজেদের নীল দল আখ্যা দিয়ে পাল্টাপাল্টি প্যানেল ঘোষণা করে এবং নির্বাচনে অংশ নেয়।

ফেল করা প্রার্থীকে নিয়োগ

গত ৯ মার্চ কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট পদে নিয়োগ প্রত্যাশীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নেয়া হয় ১১ এবং ১৫ মার্চ। এরপর গত ১৮ অক্টোবর এই তিন পদে চূড়ান্ত নিয়োগপ্রাপ্তদের নিয়োগ দেয়া হয়।

নিয়োগ চূড়ান্ত হওয়ার পর থেকেই এই নিয়োগের নানা অসঙ্গতি নিয়ে আলোচনা শুরু হয়। এরমধ্যে অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট পদে ৫ নম্বর রোলধারী প্রার্থী নিয়োগের জন্য অনুষ্ঠিত পরীক্ষায় ফেল করলেও প্রকাশিত ফলাফলে তাকে পাস দেখিয়ে অফিস সহায়ক পদে নিয়োগ দেয়া হয়েছে বলে অভিযোগ উঠে।

যৌন হয়রানির বিচারে উদাসীন প্রশাসন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোহাম্মদ আলী রেজওয়ান তালুকদারের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগের তদন্ত ১১ মাসেও মাসেও শেষ করতে পারেনি তদন্ত কমিটি। তিন সপ্তাহের ভেতর তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হলেও কোন এক ‘অদৃশ্য’ কারণে এখনও প্রতিবেদন জমা হয়নি। গত ১৫ জানুয়ারি অভিযুক্ত ইংরেজী বিভাগের তৎকালীন বিভাগীয় প্রধান আলী রেজওয়ান তালুকদারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ইংরেজি বিভাগের সান্ধ্য কোর্সের প্রোগ্রাম পরিচালকের কাছে লিখিত অভিযোগ করেন বিভাগটির সান্ধ্য কোর্সের ৮ম ব্যাচের এক ছাত্রী।

তিন বছর পর নতুন ট্রেজারার

প্রায় তিন বছরের বেশি সময় ধরে খালি থাকার পর গত ৪ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ট্রেজারার হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান। তিনি চার বছরের জন্য এ পদে নিযুক্ত হন।

ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান

দুর্ঘটনায় দুই ‍শিক্ষার্থী নিহত

চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী সুজন আহাম্মেদ নিহত হন। এছাড়া ২ জুন কুমিল্লার দেবিদ্বারে বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নৃবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী সোহরাওয়ার্দী ভূঁইয়া রাফীর মৃত্যু হয় ।

ঘরবন্দি শিক্ষা কার্যক্রম

বিশ্বব্যিাপী করোনা মহামারীর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ১৭ মার্চ বন্ধ হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম। পরে করোনা পরিস্থিতি বিবেচনায় ৬ জুলাই থেকে সীমিত পরিসরে দপ্তরগুলো খুলে দেয়া হয়। এছাড়া ২৭ জুন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস গ্রহণ করার বিষয়ে এক ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়। সভায় ১৫ জুলাই থেকে অনলাইন ক্লাস শুরু করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরপর স্নাতক চূড়ান্ত সেমিস্টারে থাকা শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০ ডিসেম্বর থেকে স্নাতক চূড়ান্ত পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, ‘২০২০ সালে আমাদের বড় অর্জন ছিলো প্রথম সমাবর্তন। বাকী সময় করোনায় কেড়ে নিলো। ২০২১ সাল যে ২০২০ সালের মতো হবে না, তা আপাতত বলা যাচ্ছে না। ভ্যাকসিন কবে আসে, আর কবে আমরা স্বাভাবিক জীবনে ফিরবো তার কোন নিশ্চয়তা নেই। আমার ইচ্ছা ছিলো, ২০২১ সালেও সমাবর্তন করার। তবে আমাদের সামনে এখন মেগা প্রকল্প বাস্তবায়নের চ্যালেঞ্জ। আপাতত সেদিকেই নজর দিচ্ছি।’

১৮ বছর পরও বদলাল না দৃশ্যপট, রেকর্ড ১৪তমবার ফাইনালে ভারত
  • ১৪ নভেম্বর ২০২৬
এনএসইউতে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ পালিত
  • ১৪ নভেম্বর ২০২৬
আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান হলেন আইইউবিএটি অধ্যাপক ড. …
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবিতে র‍্যাগিং ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৬ শিক্ষার্থী বহিষ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তির সুপারিশ যাচ্ছে মন্ত্রণালয়ে
  • ১৪ নভেম্বর ২০২৬
গঙ্গার পানিবণ্টন চুক্তিতে গ্যারান্টি ও সালিশির বিধানের দাবি
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950