জবির প্রাণরসায়ন বিভাগে নতুন ল্যাব উদ্বোধন

২৯ ডিসেম্বর ২০২০, ১০:১৭ PM
ল্যাবের উদ্বোধনকালে জবি উপাচার্য

ল্যাবের উদ্বোধনকালে জবি উপাচার্য © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগে নব প্রতিষ্ঠিত ল্যাবের শুভ উদ্ভোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বেলা ১ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।

এসময় প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. লাইসা আহমদ লিসার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, সাবেক ট্রেজারার অধ্যাপক মোঃ সেলিম ভূঁইয়া।

নব প্রতিষ্ঠিত ল্যাব সম্পর্কে প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. লাইসা আহমদ লিসা বলেন, “আমাদের বিভাগটি নতুন। আজ পিসিআর মেশিনসহ গবেষণার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি যুক্ত হয়ে ল্যাব উদ্বোধন হওয়ায় আমরা আনন্দিত। পিসিআর মেশিন দ্বারা করোনার টেস্ট করা সম্ভব কিনা প্রশ্নে তিনি বলেন, এ পিসিআর মেশিন দিয়ে করোনা টেস্ট করা সম্ভব নয়। করোনা টেস্টের জন্য আরও উন্নতমানের পিসিআর মেসিন প্রয়োজন। তবে এ মেশিনের মাধ্যমে আমরা বিভাগের অন্যান্য কাজ করতে পারব।”

এসময় রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক ড. কাজী মোঃ নাসির উদ্দিন এবং বিভাগীয় শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের আধুনিক গবেষণাগারে ব্যবহৃত যন্ত্রপাতির মধ্যে রয়েছে Conventional (PCR) Machine, Gel Electrophoresis System, Spectrophotometer, Heating Over, Centrifuge Machine ইত্যাদি। এছাড়াও বিভাগের চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানকে বিভাগের বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করেন।

মাগুরায় ইয়াবা ও নগদ টাকাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
পড়াশোনা ও কাজ সহজ করতে নোটবুকএলএমের ৮ কার্যকর কৌশল
  • ১২ এপ্রিল ২০২৬
তেলের লাইনে দাঁড়িয়ে হার্ট অ্যাটাকে স্কুলশিক্ষকের মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষা উপলক্ষে আরএমপির জরুরি নিদের্শনা
  • ১২ এপ্রিল ২০২৬
‘আঙ্গুলের কালি মোছার আগেই সংস্কার মুছে দিয়েছে বিএনপি’
  • ১২ এপ্রিল ২০২৬
যে দুই শর্ত নিয়ে মতবিরোধে ঝুলে গেল ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা
  • ১২ এপ্রিল ২০২৬
close