দীর্ঘদিন পর কুবিতে ছাত্রদলের পোস্টার, ঘন্টা না যেতেই ছিড়ল ছাত্রলীগ!

২৯ ডিসেম্বর ২০২০, ০৯:১৮ AM
ছবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ছাত্রলীগ ও ছাত্রদলের লোগো

ছবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ছাত্রলীগ ও ছাত্রদলের লোগো © ফাইল ফটো

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যাল (কুবি) ক্যাম্পাসে লাগানো শাখা ছাত্রদলের পোস্টার এক ঘন্টার ব্যাবধানে ছিঁড়ে ফেলেছে শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। সোমবার সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১ টার মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও ক্যাম্পাসের অভ্যন্তরে বিভিন্ন ভবনের দেয়ালে ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার লাগায় শাখা ছাত্রদলের বর্তমান সাংগঠনিক সম্পাদক ও আহবায়ক পদ প্রত্যাশী মোস্তাফিজুর রহমান শুভসহ কয়েকজন নেতা-কর্মী। তবে এর কিছুক্ষণ পরই সাড়ে ১১ টার দিকে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ এবং উপ মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহসহ আরও কয়েকজন নেতাকর্মী এসব পোস্টার ছিঁড়ে ফেলেন।

এ ঘটনায় ক্ষোভ জানিয়ে শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শুভ বলেন, ‘আমরা ক্যাম্পাসে প্রতিষ্ঠা বার্ষিকীর পোস্টার লাগিয়েছি৷ বিশ্ববিদ্যালয় হচ্ছে উন্মুক্ত জায়গা। এখানে সবাই নিজ নিজ আদর্শের রাজনীতি চর্চা করবে৷ অথচ ছাত্রলীগ আমাদের পোস্টার গুলো ছিঁড়ে ফেলেছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

তবে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ পোস্টার ছেঁড়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি সাড়ে ১১ টার দিকে ক্যাম্পাসে এসে দেখি কে বা কারা পোস্টার ছিঁড়ে ফেলেছে। আমি ছিঁড়িনি। যারাই করেছে কাজটি ভালো করেনি।’

শিক্ষকদের অক্টোবরের বেতনের প্রস্তাব পাঠানো নিয়ে যা জানালেন …
  • ২১ অক্টোবর ২০২৬
ইন্টারনেট বন্ধ থাকলেও নির্দিষ্ট সময়ে যাবে মেসেজ, হোয়াটসঅ্য…
  • ২১ অক্টোবর ২০২৬
৩৪ বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষার বিস্তার হলেও কর্মস…
  • ২১ অক্টোবর ২০২৬
অধিকার আদায়ে আবারও আন্দোলনে নামতে হবে—কী ইঙ্গিত করলেন আজিজী?
  • ২১ অক্টোবর ২০২৬
বার্সাকে মৌসুমের প্রথম হারের স্বাদ দিল পিএসজি
  • ২১ অক্টোবর ২০২৬
পানিতে মিশছে সহজে নষ্ট না হওয়া রাসায়নিক, শরীরের কী ক্ষতি হত…
  • ২১ অক্টোবর ২০২৬