২০২০: ইবির আলোচিত বিষয় মারামারি-সংঘর্ষ, নতুন ভিসি

২৭ ডিসেম্বর ২০২০, ০৪:৩৫ PM
ইবির প্রধান ফটক

ইবির প্রধান ফটক © ফাইল ফটো

কালের অমোঘ নিয়মে নতুনের সম্ভাবনায় দরজায় কড়া নাড়ছে ২০২১। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরই ইতিহাসের পাতায় উঠে যাবে ২০২০ কথা। পড়ে থাকবে শুধু বছরের কারনামাটুকু। নানান সাফল্য আর কোলাহলমুখর ও সৌন্দর্যে আগের বছরগুলো ইসলামী বিশ্ববিদ্যলয় (ইবি) ক্যাম্পাস সবাইকে আকর্ষণ করে গেলেও এই বছর প্রাণঘাতি নামক করোনাভাইরাসে বাধাপ্রাপ্ত হয়েছে। বাধার সত্তেও সাফল্য ছুঁতে এগিয়ে চলছে উন্নয়নের অগ্রযাত্রা।

১৯৭৯ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে নানা সংকট এবং সমস্যার মধ্যদিয়ে এগিয়ে চলেছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি। এসব সংকট থেকে উত্তরণের জন্য প্রতিবছর চেষ্টা করছে বিশ্ববিদ্যালয়ের দক্ষ অভিভাবকরা। ইবি আট শিক্ষার্থীর প্রধানমন্ত্রী স্বর্ণপদক লাভ, নতুন ১টি বিভাগ চালু, ১৫৭ কোটি টাকার বাজেট ঘোষণা, ১৪৪ শিক্ষক -শিক্ষার্থীর তুরস্কে উচ্চিশক্ষার সুযোগসহ অর্জন করেছে নানা সাফল্য।

অন্যদিকে, বছরজুড়ে নানান ইস্যুতে উত্তাল ছিল ক্যাম্পাসটি। প্রতি বছরের ন্যায় সদ্য বিদায় নিতে যাওয়া ২০২০ সালেও নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।

সবচেয়ে বেশি আলোচনায় ছিলো গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ব্যানারে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে কর্মকর্তাদের মারামারি, তিন্নির রহস্যজনক মৃত্যু, বঙ্গবন্ধুর বানানে ভুল, ছাত্রলীগের দুই গ্রুপের মধ্য সংঘর্ষ ও বহিরাগতদের দ্বারা হামলার শিকারের বিষয়টিও আলোচিত হয়েছিল। এছাড়া শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী অনেকেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিগত বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়গুলো নিয়ে এবারের আয়োজন ফিরে দেখা ২০২০:

নতুন ভিসি অধ্যাপক শেখ সালাম:
গত ২৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক অধ্যাপক ড. শেখ আব্দুস সালামকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এর আগে ২০ আগস্ট ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১২তম উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর মেয়াদ শেষ হয়।

ইবি ছাত্রলীগের দু’গ্রুপের মধ্য সংঘর্ষ:
এই বছরটা শুরুই হয় প্রচণ্ড রাজনৈতিক উত্তাপ দিয়ে। ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ এবং সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবসহ উভয় গ্রুপের প্রায় ৩০ জন আহত হয়েছেন। গত ২১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ৩ টি ককটেল ছোড়া হয়। বর্তমান কমিটি ও পদবঞ্চিত গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ইবি ডিজিটাল লাইব্রেরি অ্যাকসেস সেন্টার চালু:
ডিজিটাল লাইব্রেরি অ্যাকসেস সেন্টারের চালু করা হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি এ লাইব্রেরি অ্যাকসেস সেন্টার চালু করা হয়। কেন্দ্রীয় গ্রন্থাগারে থাকা মোট ১ লাখ ৮ হাজার বইয়ের মধ্যে প্রাথমিকভাবে ৫০ হাজার বই এ অটোমেশন প্রক্রিয়ার আওতায় আনা হয়। অনলাইনে সার্চ দিয়ে শিক্ষার্থীরা বইয়ের তথ্য পেতে পারবে। দিয়ে সার্চ করলে বইটি সম্পর্কে যাবতীয় তথ্য পাওয়া যাবে। বিশ্বের যে কোনও প্রান্ত থেকে জানা যাবে বইটি গ্রন্থাগারের কত তলায় কোন সেলফে পাওয়া যাবে।

১৩ দফা দাবিতে ইবি কার্মকর্তা সমিতির কর্মবিরতি:
১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি শুরু করে কর্মকর্তা সমিতি। গত ১০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করে। লাগাতার কয়েকদিন কর্মবিরতি পলান করে তারা। এতে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। পরে কয়েকটি দাবি মেনে নিলে আন্দোলন থেমে যায়।

ইবির ৮ শিক্ষার্থীর প্রধানমন্ত্রীর স্বর্ণপদক জয়:
প্রধানমন্ত্রীর স্বর্ণপদক-২০১৮ পেয়েছেন ৮ শিক্ষার্থী। গত ১১ ফেব্রুয়ারী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক প্রকাশিত এক তালিকা প্রকাশ করে। প্রতিটি অনুষদের সর্বোচ্চ ফলাফলধারীরা এ পদক পান। মনোনীত শিক্ষার্থীরা হলেন, ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদভুক্ত দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের জাকারিয়া, কলা অনুষদভুক্ত আরবী ভাষা ও সাহিত্য বিভাগের জাহিদুল ইসলাম, আইন অনুষদভুক্ত আইন বিভাগের লাবনী খাতুন, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত অর্থনীতি বিভাগের আলমগীর হোসেন। ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শাহবুল ইসলাম, বিজ্ঞান অনুষদভুক্ত পরিসংখ্যান বিভাগের শাহরিয়ার মোর্শেদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের ইমরান হোসেন ভুঁইয়া, জীব বিজ্ঞান অনুষদভুক্ত ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের নাজনিন আক্তার।

ইবি ৮৯ শিক্ষার্থীর তুরস্কে উচ্চিশক্ষার সুযোগ:
তুরস্কের তিনটি বিশ্বিবিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন বিভিন্ন বিভাগের ৮৯ জন শিক্ষার্থী। একই সাথে গবেষণারও সুযোগ পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ৫৫ জন শিক্ষক। গত ২ মার্চ তুরস্কের ইগদির, চানকিরি কারাতেকিন ও কাফকাস বিশ্বিবিদ্যালয়ের সাথে সমোঝতা চুক্তি হয়। মেভলোনা এক্সচেঞ্জ প্রোগ্রাম প্রোটোকলের আওতায় এই উচ্চশিক্ষা ও গবেষণা সম্পাদন করতে পারবেন তারা।

করোনার প্রভাবে ইবি সভা-সমাবেশ নিষিদ্ধ:
করোনার প্রকোপ বাড়তে থাকায় গত ১১ মার্চ বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার র‍্যাগ ডে, নবীন বরণ, সভা-সমাবেশ, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনসহ জনসমাবেশ ও জনসমাগম সংক্রান্ত কর্মসূচি বন্ধ রাখার উদ্যোগ নেয় কর্তৃপক্ষ।

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইবি:
করোনাভাইরাসের কারণে গত ১২ এপ্রিল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয় ইবির ক্লাস-পরীক্ষা। তবে অনলাইনে চলছে পাঠদান কার্যক্রম।

বঙ্গবন্ধুকে নিয়ে কুটূক্তি করায় ইবি শিক্ষার্থী বহিষ্কার:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করায় বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র আশিকুল ইসলাম পাটোয়ারীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ১০ এপ্রিল এ বহিষ্কার হন এই শিক্ষার্থী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের স্ট্যাটাসের মাধ্যমে বঙ্গবন্ধুকে বিদ্রুপ করে ওই ছাত্র। স্ট্যাটাসে ওই ছাত্র লেখেন, বঙ্গবন্ধুকে ফেরেশতারূপে হাজির করা হইতেছে সর্বত্র, ভালো। আপনি দুনিয়ার বেবাক পাপ কাজগুলা কইরা ফেরেশতা দ্বারা পাপমুক্তি নিতেছেন।

ইবিতে ১৫৭ কোটি টাকার সর্ববৃহৎ বাজেট:
২০২০-২০২১ অর্থ বছরের সংশোধিত বাজেটে ১৫৭ কোটি ৫৮ লাখ টাকার বরাদ্দ দেয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। গত ১১ জুন এ বাজেট ঘোষণা করা।

মিসরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ১৩ পর্যটক নিহত
  • ২১ অক্টোবর ২০২৬
সকালে বাসি পেটে এক টুকরো কাঁচা হলুদে মিলবে যেসব উপকার
  • ২১ অক্টোবর ২০২৬
যে কারণে পাশের দেশ ভারতে চালু হয়নি স্টারলিংক
  • ২১ অক্টোবর ২০২৬
মা-বাবার পর এবার প্রতিবেশী বিধবাকে মারধর, আবারও বহিষ্কার যু…
  • ২১ অক্টোবর ২০২৬
শিক্ষকদের অক্টোবরের বেতনের প্রস্তাব পাঠানো নিয়ে যা জানালেন …
  • ২১ অক্টোবর ২০২৬
ইন্টারনেট বন্ধ থাকলেও নির্দিষ্ট সময়ে যাবে মেসেজ, হোয়াটসঅ্য…
  • ২১ অক্টোবর ২০২৬