জবিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

২৫ ডিসেম্বর ২০২০, ০৯:০৩ PM
রক্তদান কর্মসূচি

রক্তদান কর্মসূচি © টিডিসি ফটো

মহান বিজয় দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘‘পোগোজ স্কুল এলামনাই এসোসিয়েশন’’। শুক্রবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও পোগোজ ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ।

জানা যায়, রক্তদান কর্মসূচি সবার জন্য উন্মুক্ত ছিল। এতে বিশ্ববিদ্যালয়, পোগোজ স্কুলের সাবেক ও বর্তমান সাধারণ শিক্ষার্থীরা স্বেচ্ছায় রক্ত দিয়েছেন।

পোগোজ স্কুল এলামনাই এসোসিয়েশন আহ্বায়ক ওমর ফারুক খন্দকার জানান, কর্মসূচিতে স্বেচ্ছায় প্রদান করা রক্তের ব্যাগগুলো দুস্থদের সহায়তার জন্য স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন ‘কোয়ান্টাম ফাউন্ডেশন’র কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, ‘মহান বিজয় দিবস উপলক্ষে পোগোজ স্কুল এসোসিয়েশনের প্রথম পোগ্রাম হিসেবে আমরা মানুষের কল্যাণে অত্যন্ত জরুরি মনে করে রক্ত দান কর্মসূচি আয়োজন করা হয়। প্রয়োজনের সময় এক ব্যাগ রক্ত জীবন-মরণের সেতু হয়ে দাঁড়ায়। তাই স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করতে আমাদের এই কর্মসূচি।’

স্বেচ্ছায় রক্তদান শেষে শাকিল আহমেদ বলেন, ‘আমার এক ব্যাগ রক্ত একজন মৃত্যু পথযাত্রীর জীবন বাঁচিয়ে দেবে, এটি ভাবতেই আমার খুব ভালো লাগে। সেই ভালো লাগা থেকেই আমার রক্ত দান করা।’

অপর রক্তদাতা আক্তার বাবু বলেন, ‘‘আমি এই নিয়ে চারবার রক্ত দিয়েছি। মানবতার সেবায় এ অংশগ্রহণ আমার বেশ ভালো লাগে বলেই আমি স্বেচ্ছায় রক্ত দান করে থাকি । যতদিন আমি সুস্থ থাকবো, ততদিন রক্ত দান করবো ।’’

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোগোজ ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব মোঃ মনির হোসেনসহ পোগোজ স্কুল এলামনাই এসোসিয়েশন সদস্যবৃন্দ।

এনএসইউতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ আলোচনা
  • ১৪ নভেম্বর ২০২৬
অপরাধ দমনে মোহাম্মদপুরে ৮০ সিসিটিভি ক্যামেরা, এআই দিয়ে নজরদ…
  • ১৪ নভেম্বর ২০২৬
দেশে ফিজিয়াট্রিস্টের তীব্র সংকট, হাতুড়ে চিকিৎসা নিতে গিয়ে প…
  • ১৪ নভেম্বর ২০২৬
১৮ বছর পরও বদলাল না দৃশ্যপট, রেকর্ড ১৪তমবার ফাইনালে ভারত
  • ১৪ নভেম্বর ২০২৬
এনএসইউতে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ পালিত
  • ১৪ নভেম্বর ২০২৬
আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান হলেন আইইউবিএটি অধ্যাপক ড. …
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950