জমি নিয়ে বিরোধ, সপরিবারে হামলার শিকার জবি শিক্ষার্থী

২৩ ডিসেম্বর ২০২০, ০৮:০৮ PM
আহত অবস্থায় হাসপাতালে ভর্তি জবি ছাত্র রুবেল

আহত অবস্থায় হাসপাতালে ভর্তি জবি ছাত্র রুবেল © টিডিসি ফটো

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দূর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন এস এম রুবেল নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যরা। আজ বুধবার (২৩ ডিসেম্বর) এ ঘটনায় আহত অবস্থায় রুবেলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রুবেলের গ্রামের বাড়ি রাজবাড়ী জেলার কালুখালীতে এ হামলার ঘটনা ঘটে। ভুক্তোভোগী রুবেল বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় স্থানীয় কালুখালী থানায় অভিযোগ করেছেন রুবেল ও তার পরিবারের সদস্যরা।

হামলার শিকার হওয়া শিক্ষার্থী রুবেল বলেন, কালুখালী উপজেলার তফাদিয়া এলাকার দেলোয়ার শেখ, আরিফ ও সোহেল রানা সেনা সদস্য আব্দুস সোবহানের জমি থেকে চুরি করে মাটি বিক্রি করছিল। একইসঙ্গে তারা আমাদের জমি থেকেও বেশ কয়েকটি গাছ কেটে ফেলে।

আহত রুবেল বলেন, বিষয়টি আমি কালুখালী থানা পুলিশকে জানানোর পরই পুলিশ ঘটনাস্থলে আসেন। তারা বিষয়টি দেখে যান। পুলিশ ঘটনাস্থল ত্যাগ করা মাত্রই অভিযুক্তরা আমাকের মারধর শুরু করেন। ওই মাটি দস্যুরা আমাকে প্রাণে মারার হুমকি দিয়েছে। এ ব্যাপারে কালুখালী থানায় একটি লিখিত অভিযোগ করেছি।

রুবেলের পিতা আবুল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে আমাদের ওই জায়গা থেকে উচ্ছেদ করার জন্য ওরা আমাদের পিছু লেগেছে। ২০০৯ সালে আমাদের বাড়ীতে আগুন লাগিয়ে দিয়ে সর্বশান্ত করার চেষ্টাও করেছিল। এখনও তারা আমাদের উচ্ছেদ করার পায়তারা করে আসছে।

জাবি ছাত্র রুবেলের উপর হামলার বিষয়ে অবগত বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ওই শিক্ষার্থীর উপর হামলার বিষয়টি আমরা জেনেছি।

কালুখালী থানার এস আই জাহাঙ্গীর দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি কোর্টের কাজে ব্যস্ত থাকায় বিষয়টি নিয়ে এখন কিছু বলতে পারছি না। আগামীকাল আমি তদন্তে যাব। অভিযোগ প্রমাণিত হলে জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

পবিত্র শবে বরাত আজ, রাতে যেভাবে ইবাদত করবেন
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শবে বরাত উপলক্ষে ৬ আমল পালনের পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
হাসনাত আব্দুল্লাহর ব্যানারে আগুন, প্রতিনিধির ওপর হামলা
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
রুশ তেল কিনবে না ভারত, পণ্যে ১৮ শতাংশ শুল্কের সিদ্ধান্ত ট্র…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
এপস্টাইনের সেই কুখ্যাত দ্বীপে কপারফিল্ড: যৌন শিকার তালিকা ঘ…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ময়মনসিংহে জামায়াত আমিরের জনসভা মঙ্গলবার
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬