বাংলাদেশ ও বঙ্গবন্ধু একটি অবিচ্ছেদ্য অংশ: ইবি উপাচার্য

২২ ডিসেম্বর ২০২০, ০২:৫১ PM

© টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেছেন, বাংলাদেশ ও বঙ্গবন্ধু একটি অবিচ্ছেদ্য অংশ। আমরা অনেকে জৈবিক পিতা হতে পারিনা, ৫২ বছরে বঙ্গবন্ধু এ দেশের জাতির পিতা হয়েছেন। জাতির পিতার ভাস্কর্য ভেঙ্গে ফেলার দুঃসাহস যারা দেখিয়েছে তাদের হুঁশিয়ার করে বলতে চাই, এটা সম্ভব নয়। যেমনি হিমালয়ে গায়ে আচড় দিয়ে হিমালয় ধ্বংস করা অসম্ভব বিষয়।

আজ মঙ্গলবার(২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলার প্রতিবাদে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, কুষ্টিয়ার উর্বর মাটিতে বঙ্গবন্ধুর নির্মানাধীন ভাস্কর্যে আঘাত এসেছে। এটা একটা অন্তজালা। জাতির জনক বঙ্গবন্ধুকে মেরে ফেলা যায়, হাতকে ভেঙ্গে ফেলা যায়, বিনাশ করা যায়না। একটি হাত ভেঙ্গেছেন, কোটি জনতা রাস্তায় নেমে এসেছে। যারা এই ঘৃণ্য কাজ করেছে এখান থেকে তাদের বিষয়টি উপলব্ধি করতে হবে।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান বিশেষ অতিথির বক্তব্যে বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে আঘাতের অর্থ হলো বাংলাদেশ, বাঙালি জাতীয়তাবাদ ও অসাম্প্রদায়িক চেতনা এবং স্বাধীনতার পক্ষের শক্তিকে আঘাত করা।’

মানবন্ধনে সমিতির সদস্য প্রফেসর ড. সাইদুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. কামাল উদ্দীন, সাবেক ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা। রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, প্রক্টর প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. কাজী আখতার হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ঘোষিত বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর ড. মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুবুল আরফিন, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সভাপতি প্রফেসর ড. রেজওয়ানুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুবর রহমান, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা সহ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সদস্য প্রফেসর ড. সাইদুর রহমান।

প্রসঙ্গত, গত ৪ ডিসেম্বর রাতের আঁধারে কুষ্টিয়ার পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মানাধীন ভাস্কর্য ভাংচুর করে দুর্বৃৃত্তরা। এ ঘটনায় ৫ ডিসেম্বর চারজনকে আটক করেছে পুলিশ।

এনএসইউতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ আলোচনা
  • ১৪ নভেম্বর ২০২৬
অপরাধ দমনে মোহাম্মদপুরে ৮০ সিসিটিভি ক্যামেরা, এআই দিয়ে নজরদ…
  • ১৪ নভেম্বর ২০২৬
দেশে ফিজিয়াট্রিস্টের তীব্র সংকট, হাতুড়ে চিকিৎসা নিতে গিয়ে প…
  • ১৪ নভেম্বর ২০২৬
১৮ বছর পরও বদলাল না দৃশ্যপট, রেকর্ড ১৪তমবার ফাইনালে ভারত
  • ১৪ নভেম্বর ২০২৬
এনএসইউতে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ পালিত
  • ১৪ নভেম্বর ২০২৬
আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান হলেন আইইউবিএটি অধ্যাপক ড. …
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950