জবি শিক্ষার্থীর কারাতে স্বর্ণপদক অর্জন, ট্রেজারারের শুভেচ্ছা

২১ ডিসেম্বর ২০২০, ০৫:৫২ PM

© টিডিসি ফটো

কারাতে প্রতিযোগিতায় (৬০-৬৭ কেজি ওজন শ্রেণিতে) স্বর্ণপদক জিতেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের মোহাম্মদ জর্জিস আনোয়ার নাইম। বাংলাদেশ কারাতে ফেডারেশনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২৬তম জাতীয় কারাতে প্রতিযোগিতায় অংশ নিয়ে এই কৃতিত্ব অর্জন করেন তিনি।

এ উপলক্ষে আজ সোমবার (২১ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ জর্জিস আনোয়ার নাইমকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল।

স্বর্ণপদক জয়ের অনুভূতি জানিয়ে জর্জিস বলেন, 'প্রথমে আমি মহান আল্লাহ তায়ালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার জীবনের প্রথম সিনিয়র ন্যাশনাল গেমসে অংশ নিয়েছি, সেই গেমসে স্বর্ণপদক। আলহামদুলিল্লাহ। জসিম সেন্সি এবং রমজান সেন্সির কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ। মুন সেন্সিসহ সব টিম মেম্বার, পরিবার এবং শিক্ষকদেরকে ধন্যবাদ জানাই। সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।'

গত ১০ থেকে ১২ ডিসেম্বর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে তিন দিনব্যাপী কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ট্যাগ: জবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম জলবায়ু ও দুর্যোগ সহনশীলতা সম্মেলন 
  • ১২ এপ্রিল ২০২৬
সৌদি আরবে যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান
  • ১২ এপ্রিল ২০২৬
খুলনায় তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা
  • ১২ এপ্রিল ২০২৬
এপ্রিলের শেষ সপ্তাহে চালু হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন: এমপি …
  • ১২ এপ্রিল ২০২৬
হঠাৎ অসুস্থ হয়ে পড়া ত্রাণমন্ত্রীর শারীরিক অবস্থা জানালেন এক…
  • ১২ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
close