জবি শিক্ষার্থীর কারাতে স্বর্ণপদক অর্জন, ট্রেজারারের শুভেচ্ছা

২১ ডিসেম্বর ২০২০, ০৫:৫২ PM

© টিডিসি ফটো

কারাতে প্রতিযোগিতায় (৬০-৬৭ কেজি ওজন শ্রেণিতে) স্বর্ণপদক জিতেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের মোহাম্মদ জর্জিস আনোয়ার নাইম। বাংলাদেশ কারাতে ফেডারেশনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২৬তম জাতীয় কারাতে প্রতিযোগিতায় অংশ নিয়ে এই কৃতিত্ব অর্জন করেন তিনি।

এ উপলক্ষে আজ সোমবার (২১ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ জর্জিস আনোয়ার নাইমকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল।

স্বর্ণপদক জয়ের অনুভূতি জানিয়ে জর্জিস বলেন, 'প্রথমে আমি মহান আল্লাহ তায়ালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার জীবনের প্রথম সিনিয়র ন্যাশনাল গেমসে অংশ নিয়েছি, সেই গেমসে স্বর্ণপদক। আলহামদুলিল্লাহ। জসিম সেন্সি এবং রমজান সেন্সির কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ। মুন সেন্সিসহ সব টিম মেম্বার, পরিবার এবং শিক্ষকদেরকে ধন্যবাদ জানাই। সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।'

গত ১০ থেকে ১২ ডিসেম্বর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে তিন দিনব্যাপী কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ট্যাগ: জবি
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টা, ওএসডি রাজশাহীর বিভাগীয় ক…
  • ২১ অক্টোবর ২০২৬
তালিকায় যুক্ত হলো আরও এক সরকারি ছুটি, প্রজ্ঞাপন জারি
  • ২১ অক্টোবর ২০২৬
ঢাকা-যশোর-বেনাপোল রুটের টিকিট পেতে দুর্ভোগ
  • ২১ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, আহত দুই
  • ২১ অক্টোবর ২০২৬
নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার প্রতি ১ লাখ টাকা ‍ দিবে…
  • ২১ অক্টোবর ২০২৬
বাঁচা-মরার লড়াইয়ে সন্ধ্যায় আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে…
  • ২১ অক্টোবর ২০২৬