বিসিএসের আবেদনের সময়সীমা ৩ মাস বাড়াতে পিএসসিকে খুবির চিঠি

২১ ডিসেম্বর ২০২০, ০৪:২৪ PM

© ফাইল ফটো

৪৩তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। অনলাইনের মাধ্যমে এই বিসিএসের আবেদন আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হয়ে আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে।

এদিকে, এই বিসিএসের আবেদনের সময়সীমা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) কর্তৃপক্ষ পিএসসিকে পত্র দিয়েছে। আজ সোমবার (২১ ডিসেম্বর) এ পত্র দেয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান পিএসসির চেয়ারম্যান মোঃ সোহরাব হোসাইন বরাবর এ পত্র প্রদান করেছেন। এর আগে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক বিষয় নিয়ে উপাচার্যের সভাপতিত্বে এক মতবিনিময় সভা শহীদ তাজউদ্দিন আহমদ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এ সভার সিদ্ধান্তবলীর মধ্যে বিসিএস পরীক্ষার আবেদনের সময়সীমা বৃদ্ধির অনুরোধ জানিয়ে পিএসসিকে পত্র প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। তারই আলোকে আজ এ পত্র প্রদান করা হয়েছে।

এছাড়া ওই সভায় চূড়ান্ত পরীক্ষা গ্রহণ, সকল ডিসিপ্লিনের অনলাইন সেশনাল/প্রাক্টিক্যাল ক্লাসসহ শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপ-উপাচার্য প্রফেসর মোসাম্মাৎ হোসনে আরা, সকল স্কুলের ডিন ও ডিসিপ্লিন প্রধানবৃন্দ, ছাত্র বিষয়ক পরিচালক, প্রভোস্টবৃন্দ, সিইটিএল, আইকিউএসি, আইসিটিসেল, মর্ডান ল্যাংগুয়েজ সেন্টারের পরিচালক, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এবং পরীক্ষা নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) উপস্থিত ছিলেন।

বগুড়ায় পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ
  • ২১ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রান্সফার দাবি প্রাথমিকের নতুন শিক্ষকদের, যা বললে…
  • ২১ অক্টোবর ২০২৬
যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় এবার গ্রেপ্তার বিএআরসির কর্…
  • ২১ অক্টোবর ২০২৬
শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, পিছিয়ে পড়ছে গলাচিপার চরাঞ্চলের …
  • ২১ অক্টোবর ২০২৬
বরিশালে গ্রাম পুলিশ সদস্যরা পেলেন বাইসাইকেল ও পোশাক
  • ২১ অক্টোবর ২০২৬
ইবিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে আহত নির্মাণশ্রমিক
  • ২১ অক্টোবর ২০২৬