স্বাস্থ্যবিধি মেনে জবিতে পরীক্ষা শুরু

২০ ডিসেম্বর ২০২০, ০৯:১৩ PM

© ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অনার্স ৪র্থ বর্ষ ২য় সেমিস্টার ও মাস্টার্স ২য় সেমিস্টার শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার( ২০ ডিসেম্বর) স্বাস্থ্যবিধি মেনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

এর আগে গত ৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এর সভাপতিত্বে ডিনস কমিটির এক সভায় স্নাতক-মাস্টার্স শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষার ব্যাপারে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

এতে বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত বিভাগের ছাত্র-ছাত্রী অনার্স ৪র্থ বর্ষ ২য় সেমিস্টার এবং মাস্টার্স ২য় সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষার জন্য অপেক্ষাধীন রয়েছেন, তাদের আগামী ২০ ডিসেম্বর থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

এরই ধারাবাহিকতায় আজ থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে স্নাতক এবং স্নাতকোত্তর ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। এ সময় স্বাস্থ্যবিধি মেনে প্রতি বেঞ্চে একজন করে বসিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। 

এ বিষয়ে জবি রেজিস্ট্রার প্রকৌশলী ড. ওহিদুজ্জামান বলেন, শিক্ষার্থীরা চাচ্ছে তাই আমরা তাদের উপকারের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি। গত ১৭ মার্চ থেকে করোনা মহামারীর কারণে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। শেষ বর্ষের পরীক্ষা না হওয়ায় শিক্ষার্থীরা বিভিন্ন চাকরিতে আবেদন করতে পারছিলো না, যার প্রেক্ষিতে তারা পরীক্ষা নেওয়ার জন্য বিভিন্ন ভাবে আবেদন করে আসছিল আন্দোলন করার জন্য প্রস্তুতি নিতে চাইছিল তাই আমরা এ-ই সিদ্ধান্ত নিয়েছি।

 

আজ থেকে স্কুল-কলেজে তিন দিনের ছুটি শুরু, দুদিন ক্লাস চলবে ম…
  • ১২ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ফল পুনর্মূল্যায়নের আবে…
  • ১২ এপ্রিল ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা: ‘বড় কোনো অগ্রগতি নেই, তবে ভেঙেও য…
  • ১২ এপ্রিল ২০২৬
রাজশাহীতে আজ থেকে অ্যাপ ছাড়া মিলবে না জ্বালানি তেল
  • ১২ এপ্রিল ২০২৬
টানা সাত দিন উড়তে পারে যে বিমান, এড়াতে পারে পারমাণবিক হামলা…
  • ১২ এপ্রিল ২০২৬
নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে তেল আবিবে বিক্ষোভ, যুদ্ধ বন্ধের…
  • ১২ এপ্রিল ২০২৬
close