গৃহ ঋণ পাবেন জবির শিক্ষক কর্মচারীরা, অগ্রণী ব্যাংকের সঙ্গে চুক্তি 

২০ ডিসেম্বর ২০২০, ০৬:২৯ PM

© অফিসিয়াল ছবি

পাবলিক বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের  শিক্ষক ও কর্মচারীদের জন্য ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহ নির্মাণ ঋণ কার্যক্রম শুরু হয়েছে। এর পরিপ্রেক্ষিতে অগ্রণী ব্যাংক লিমিটেডের সাথে চুক্তি করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

আজ রোববার (২০ ডিসেম্বর) বাংলাদেশ সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে অগ্রণী ব্যাংক লিমিটেডের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং অর্থ বিভাগের মধ্যেকার সমঝোতা স্মারক চুক্তি সই হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে এতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ নূরে আলম আব্দুল্লাহ।

চুক্তি শেষে, ট্রেজারার, রেজিস্ট্রার ও শিক্ষক সমিতির সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সাথে তাঁর কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করে চুক্তির বিষয়ে আলোচনা করেন।

এই ঋণ চুক্তির আওতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্থায়ীভাবে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা গৃহ নির্মাণের জন্য স্বল্প সুদের হারে ঋণ সুবিধা লাভ করবেন।

ট্যাগ: জবি জবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম জলবায়ু ও দুর্যোগ সহনশীলতা সম্মেলন 
  • ১২ এপ্রিল ২০২৬
সৌদি আরবে যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান
  • ১২ এপ্রিল ২০২৬
খুলনায় তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা
  • ১২ এপ্রিল ২০২৬
এপ্রিলের শেষ সপ্তাহে চালু হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন: এমপি …
  • ১২ এপ্রিল ২০২৬
হঠাৎ অসুস্থ হয়ে পড়া ত্রাণমন্ত্রীর শারীরিক অবস্থা জানালেন এক…
  • ১২ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
close