বেরোবি উপাচার্যকে ক্যাম্পাসে আসার আমন্ত্রণ অধিকার সুরক্ষা পরিষদের

২০ ডিসেম্বর ২০২০, ০৫:১০ PM

© টিডিসি ফটো

বেগম রােকেয়া বিশ্ববিদ্যালয়ে চরম সঙ্কটের দিনে উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে ক্যাম্পাসে আসার আমন্ত্রণ জানিয়ে মানববন্ধন করেছেন অধিকার সুরক্ষা পরিষদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সংগঠন অধিকার সুরক্ষা পরিষদ।

আজ রবিবার(২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় তারা ক্যাম্পাস হয়ে পার্কের মোড় প্রদক্ষিন করে প্রশাসনিক ভবনের সামনে এসে মানববন্ধন কর্মসূচী পালন করেন।

অধিকার সুরক্ষা পরিষদের মানববন্ধনে রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক এইচ এম তারিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আবু সালেহ মো. ওয়াদুদুর রহমান তুহিন, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. গাজী মাজহারুল আনোয়ার, অধিকার সুরক্ষা পরিষদের আহব্বায়ক ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মতিউর রহমান।

মানবন্ধনে তুহিন ওয়াদুদ বলেন, এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একজন শিক্ষক হিসেবে যেভাবে একাডেমিক কার্যক্রম ধ্বংস করেছেন তা শুধু বাংলাদেশের ইতিহাসে নয় পৃথিবীর ইতিহাসেও কোথাও নেই। তিনি যখন ২৬টি কোর্সের দায়িত্ব নিয়েছিলেন তখন তার এখানে থাকার কথা ছিলো ১৮ ঘন্টা। এই সময়ে তার খাওয়া, ঘুম বা প্রাকৃতিক ডাকেও সাড়া দেওয়ার সুযোগ নেই যদি তিনি এই কাজটি ঠিকমতো করতে চান। ৫২ টি কোর্স তিনি ৫২ ঘন্টাও পড়ান নাই। একজন উপাচার্য নিজেই যখন একাডেমিক শৃঙ্খলা নষ্ট করেন তখন আর যাই হোক তার দ্বারা উপাচার্যের দায়িত্ব পালন করা চলেনা।

তিনি আরো বলেন, ভিসি থাকেন ঢাকায় তদন্ত কমিটি করেন ডিসি। এতো আরেক লজ্জার বিষয়। জেলা প্রশাসন কিভাবে বিশ্ববিদ্যালয়ের একটি বিষয় নিয়ে তদন্ত কমিটি করতে পারেন? এটার জন্য আরো উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি হতে পারতো।

এই তদন্ত কমিটির মাধ্যমেও কাজটা দূর্বল হতে পারে উল্লেখ করেন তিনি আরো বলেন, ভিসি থাকেন ঢাকায় তদন্ত কমিটি করেন ডিসি এসব সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মাননীয় উপাচার্যকে বলছি আপনি ক্যাম্পাসে আসুন আমরা ফুল নিয়ে আপনার জন্য অপেক্ষা করবো। 

ট্যাগ: বেরোবি
এনএসইউতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ আলোচনা
  • ১৪ নভেম্বর ২০২৬
অপরাধ দমনে মোহাম্মদপুরে ৮০ সিসিটিভি ক্যামেরা, এআই দিয়ে নজরদ…
  • ১৪ নভেম্বর ২০২৬
দেশে ফিজিয়াট্রিস্টের তীব্র সংকট, হাতুড়ে চিকিৎসা নিতে গিয়ে প…
  • ১৪ নভেম্বর ২০২৬
১৮ বছর পরও বদলাল না দৃশ্যপট, রেকর্ড ১৪তমবার ফাইনালে ভারত
  • ১৪ নভেম্বর ২০২৬
এনএসইউতে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ পালিত
  • ১৪ নভেম্বর ২০২৬
আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান হলেন আইইউবিএটি অধ্যাপক ড. …
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950