৬ শর্তে জাককানইবিতে স্নাতকের চূড়ান্ত পরীক্ষা

২০ ডিসেম্বর ২০২০, ০৪:০৩ PM

© ফাইল ছবি

চলমান করোনাভাইরাস পরিস্থিতির কারণে আটকে থাকা বিভিন্ন বিভাগের অনার্স চতুর্থ বর্ষ (৮ম সিমেস্টার) চুড়ান্ত পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রসাশন। তবে পরীক্ষায় অংশ নিতে যাওয়া পরিক্ষার্থী ও হল পরিদর্শকদের জন্য কিছু নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

আজ রোববার (২০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে মেডিক্যাল পরিচালনা কমিটির সভা থেকে এসব সিদ্ধান্ত জানানো হয়েছে। 

এসময় পরীক্ষায় অংশ নিতে যাওয়া পরিক্ষার্থী ও হল পরিদর্শকদের দেয়া নির্দেশনাগুলো হলো:-

১. প্রতিজন পরিক্ষার্থী ক্যাম্পাসে এসেই প্রথমে মেডিক্যাল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা করাবেন। সেখানে তাদের শরীরের তাপমাত্রা ও কোভিড-১৯ এর প্রাথমিক লক্ষণসমূহ পরীক্ষা করা হবে।

২. পরীক্ষার্থীদের দুই দফা হাত স্যানিটাইজ করতে হবে। প্রথমদফায় পরিবহণ থেকে নেমে মেডিক্যাল সেন্টারে ও দ্বিতীয় দফায় পরীক্ষার হলে প্রবেশের পূর্বে ও পরে।

৩. পরীক্ষার্থী, পরিদর্শকসহ পরীক্ষা সংশ্লিষ্ট সকলকেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

৪. সকলকেই ফেস মাস্ক ব্যবহার করতে হবে।

৫. পরীক্ষার হলগুলোকে স্প্রে মেশিনের সহায়তায় স্যানিটাইজ করার ব্যবস্থা নিবে মেডিকেল সেন্টার কর্তৃপক্ষ।

৬. পরীক্ষার পূর্বে কোন পরীক্ষার্থীর করোনা সন্দেহযুক্ত প্রাথমিক লক্ষণ পাওয়া গেলে তার জন্য পৃথক হলে পরীক্ষার ব্যবস্থা নিশ্চিত করা হবে। সে সব হলের দায়িত্বে একজন ডাক্তার কিংবা নার্স নিয়োজিত থাকবেন, যারা হল পরিদর্শকের দায়িত্ব পালন করবেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) স্নাতক শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষা নেয়াসহ পর্যায়ক্রমে সকল অসমাপ্ত পরীক্ষা শেষ করার দাবিতে প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দিয়েছে শিক্ষার্থীরা।

তারকায় ঠাসা ব্রাজিলকে পাত্তাই দিল না জাপান
  • ১৪ নভেম্বর ২০২৬
এনএসইউতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ আলোচনা
  • ১৪ নভেম্বর ২০২৬
অপরাধ দমনে মোহাম্মদপুরে ৮০ সিসিটিভি ক্যামেরা, এআই দিয়ে নজরদ…
  • ১৪ নভেম্বর ২০২৬
দেশে ফিজিয়াট্রিস্টের তীব্র সংকট, হাতুড়ে চিকিৎসা নিতে গিয়ে প…
  • ১৪ নভেম্বর ২০২৬
১৮ বছর পরও বদলাল না দৃশ্যপট, রেকর্ড ১৪তমবার ফাইনালে ভারত
  • ১৪ নভেম্বর ২০২৬
এনএসইউতে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ পালিত
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950