পতাকা অবমাননা: অভিযুক্ত শিক্ষকদের দেশের শত্রু বললেন আ’লীগ নেতারা

২০ ডিসেম্বর ২০২০, ১২:২৮ PM
বেরোবির গেটে আওয়ামী লীগের মাননববন্ধন

বেরোবির গেটে আওয়ামী লীগের মাননববন্ধন © টিডিসি ফটো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে যারা মহান বিজয় দিবসে পতাকা অবমাননা করেছেন, তাদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবীতে মানববন্ধন করেছে রংপুর মহানগরের ২৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ। আজ রবিবার (২০ ডিসেম্বর) সকাল ১১ টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা।

ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি তৌহিদুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদ রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওবায়দুর রহমান ময়না, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহাদাৎ হোসেন, সদস্য ইদ্রিস আলী, ৩২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মাহবুবুর রহমান, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল আজম ফাইন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা পতাকা অবমাননাকারীদের শাস্তির দাবী জানান। তারা বলেন, ‘যারা দুই লাখ মা-বোনের সম্ভ্রম ও ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত পতাকার মূল্য বোঝে না, তাদের এই দেশে থাকার অধিকার নেই। তারা এই দেশ ও জাতির শত্রু।’ এসময় তারা পতাকা অবমাননার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবী জানান।

বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্ত…
  • ০২ এপ্রিল ২০২৬
বিবাহিত শিক্ষার্থীদের হলে সিট বাতিলের সিদ্ধান্ত ঢাকা কলেজে
  • ০২ এপ্রিল ২০২৬
ইরানের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করল আর্জেন্টিনা
  • ০২ এপ্রিল ২০২৬
মন্ত্রিসভার বৈঠক শুরু, আলোচনায় অনলাইন ক্লাস
  • ০২ এপ্রিল ২০২৬
পূর্বাচলে ঢাবির বর্ধিত ক্যাম্পাসের দাবি স্থানীয় এমপির, জবাব…
  • ০২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা, মানতে হবে যেসব নির্দেশন…
  • ০২ এপ্রিল ২০২৬