বেরোবি শিক্ষকদের বিরুদ্ধে ছাত্রলীগ নেতার মামলা

১৭ ডিসেম্বর ২০২০, ০৬:৫৬ PM
মাে. আরিফুল ইসলাম আরিফ

মাে. আরিফুল ইসলাম আরিফ © টিডিসি ফটো

জাতীয় পতাকা বিকৃতির অভিযোগে বেগম রােকেয়া বিশ্ববিদ্যালয়ের অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে মামলা করেছে শাখা ছাত্রলীগ। সংগঠনটির পক্ষ থেকে সাবেক সিনিয়র সহ সভাপতি মাে. আরিফুল ইসলাম আরিফ বাদী হয়ে মামলাটি করেছেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তাজহাটায় থানায় মামলাটি করা হয়েছে। একই অভিযোগে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকেও পৃথক আরেকটি মামলা করা হয়েছে।

ছাত্রলীগের মামলার এজহারের বলা হয়েছে, অজ্ঞাতনামা ৮/১০ জনসহ বেগম রােকেয়া বিশ্ববিদ্যালয়ের অভিযুক্ত শিক্ষকরা জাতীয় পতাকার সবুজের মাঝে লাল বৃত্তাকার অংশটি গােলাকার বিকৃত করিয়া আয়তকার বানিয়েছে। পতাকা যেখানে উচ্চমুখি হইবে, সেখানে আসামীরা জাতীয় পতাকার অবমাননা করিয়া পতাকা নিম্নমুখি করে পায়ের নিচে ফেলিয়াছে মর্মে ৪নং আসামীর ফেসবুক পােস্ট প্রদান করেন। আসামীগন সেচ্ছায় স্বজ্ঞানে জাতীয় পতাকার বিধিমালার ব্যতয় ঘটাইয়াছেন।

এতে বলা হয়, অভিযুক্তদের করা ফেসবুক পোস্ট ছাত্রলীগের দৃষ্টিগোচর হলে তাদের পক্ষ থেকে সেটির স্ক্রিনশর্ট ধারণ করা হয়। সংগঠনটির অন্য নেতাদের সঙ্গে আলোচনার কারণে এজহার দায়ের করতে বিলম্ব হয়েছে বলে এতে উল্লেখ করা হয়। এজহারে অভিযুক্তদের আইনগত শাস্তির দাবি জানানো হয়েছে।

ছাত্রলীগের এজহারে অভিযুক্তরা হলেন- গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পরিমল চন্দ্র বর্মন, ভূগােল ও পরিবেশ বিভাগের অধ্যাপক শামীম হােসেন, ইতিহাস প্রত্নতত্ত বিভাগের শিক্ষক সােহাগ আলী, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মাহামুদুল হাসান, সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক রাম প্রসাদ বর্মন, গণযােগাযােগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাইয়ুম। পিএস মাে. আমিনুর রহমান।

বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান ও বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহমুদুল হক স্বাক্ষরিত এজহারে বলা হয়েছে, বেগম রােকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর নির্দেশে গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষকগণের নির্দেশে ও ব্যবস্থাপনায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৪ (২) অনুচ্ছেদ লঙ্ঘন করে জাতীয় পতাকা বিকৃত ও উপস্থাপন করে অবমাননা করা হয়েছে।

এতে বলা হয়, অভিযুক্ত শিক্ষকদের নির্দেশে ও সরাসরি স্ব-শরীরে উপস্থিত থেকে জাতীয় পতাকা বিকৃত, উপস্থাপন ও সামাজিক যােগাযোগ মাধ্যমে প্রচার করেছে। তারা জাতীয় পতাকার মাঝের রক্ত বর্ণের ভরাট বৃত্তটি পরিবতন করে বর্গাকাকার আকৃতির করে সংবিধানের ৪ (২) অনুচ্ছেদ লঙ্ঘন করেছে।

এরপর তারা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারকে উপস্থাপন করে সংবিধানের ধারা ৭ (ক) ভঙ্গ করে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছে এবং এমনকি তারা জাতীয় পতাকা মেঝেতে পায়ের নিচে স্পর্শ করিয়েছে যা জাতীয় পতাকা বিধি অনুযায়ী অপরাধ। তারা এটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার করেছে।

বঙ্গবন্ধু পরিষদের অভিযুক্তদের তালিকায় বিশ্বদ্যিালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহকেও সংযুক্ত করা হয়েছে। অপর অভিযুক্তরা হলেন- গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধান, গণিত বিভাগের বিভাগীয় প্রধান ড. আর এম হাফিজুর রহমান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পরিমল চন্দ্র বর্মন, ইতিহাস প্রত্নতত্ত বিভাগের শিক্ষক সােহাগ আলী, গণযােগাযােগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মোহা. রহমতুল্লাহ।

ওয়াসার পাইপলাইন মেরামতের সময় প্রাণ গেল দুই শ্রমিকের
  • ২৩ এপ্রিল ২০২৬
আজ এসএসসি’র দ্বিতীয় দিনের পরীক্ষা, প্রশ্ন বিতরণে সতর্ক থাকা…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবিতে একদিনে ছয় সাংবাদিককে হেনস্তা, দুঃখ প্রকাশ ছাত্রদলের
  • ২৩ এপ্রিল ২০২৬
জাইমাকে নিয়ে এআই নির্মিত ছবি পোস্ট, তেজগাঁও কলেজ শিক্ষার্থী…
  • ২৩ এপ্রিল ২০২৬
শান্তি আলোচনা পথে ৩ বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট
  • ২৩ এপ্রিল ২০২৬
ইরান উত্তেজনার মধ্যেই পদ ছাড়লেন মার্কিন নেভি সচিব
  • ২৩ এপ্রিল ২০২৬