পরিবহন সুবিধা পাবে না জবির অনার্স-মাস্টার্স শেষ সেমিস্টারের পরীক্ষার্থীরা

১৭ ডিসেম্বর ২০২০, ০৬:৩১ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

আগামী ২০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অনার্স ও মাস্টার্স চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষায় যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের পরিবহন সুবিধা দেওয়া হবে না। চলমান করোনা ভাইরাস পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নিয়েছে জবি প্রশাসন।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসকের সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২০ ডিসেম্বর থেকে সরকারী স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে আবর্তন করে অনার্স ৪র্থ বর্ষের শেষ সেমিস্টার এবং মাস্টার্স শেষ সেমিস্টার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে৷

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উক্ত পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের নিজ দায়িত্বে আসা যাওয়া করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষার্থীদের জন্য মহামারি করোনার কারণে পরিবহন সুবিধা দেওয়া হবে না এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

পবিত্র শবে বরাত আজ, রাতে যেভাবে ইবাদত করবেন
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শবে বরাত উপলক্ষে ৬ আমল পালনের পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
হাসনাত আব্দুল্লাহর ব্যানারে আগুন, প্রতিনিধির ওপর হামলা
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
রুশ তেল কিনবে না ভারত, পণ্যে ১৮ শতাংশ শুল্কের সিদ্ধান্ত ট্র…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
এপস্টাইনের সেই কুখ্যাত দ্বীপে কপারফিল্ড: যৌন শিকার তালিকা ঘ…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ময়মনসিংহে জামায়াত আমিরের জনসভা মঙ্গলবার
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬