পরীক্ষা নেয়ার দাবিতে আমরণ অনশনে বেরোবি শিক্ষার্থীরা

১৭ ডিসেম্বর ২০২০, ০৫:৩৭ PM
আমরণ অনশনে বেরোবির রসায়ন বিভাগের শিক্ষার্থীরা

আমরণ অনশনে বেরোবির রসায়ন বিভাগের শিক্ষার্থীরা © টিডিসি ফটো

পরীক্ষা নেয়ার দাবিতে আমরণ অনশনে বসেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় আন্দোলনকারী শিক্ষার্থীরা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে এদিন সকাল এগারোটার দিকে প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে বিক্ষোভ করেছেন তারা।

আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষা নেওয়ার জন্য তারিখ ঘোষণা করলেও রসায়ন বিভাগে এ নিয়ে কোনো উদ্যোগ নেই। ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এখনো অনার্স ফোর্থ ইয়ারের প্রথম সেমিস্টার শেষ করতে পারেননি।

তারা বলেন, এই সেমিস্টারে তিনটা ল্যাব পরীক্ষা এখনো বাকি এবং ৮ম সেমিস্টারের ফাইনাল পরীক্ষা বাকি আছে। ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ৬ষ্ঠ সেমিস্টারের পরীক্ষা এখনো বাকি আছে অথচ তাদের মাস্টার্স চলার কথা ছিল। দীর্ঘ আন্দোলনের পরেও প্রশাসনের পক্ষ থেকে কোন কার্যকরী সাড়া না পাওয়ায় তারা আমরণ অনশনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

শিক্ষকদের কারণে শিক্ষার্থীদের এ ভোগান্তী হচ্ছে অভিযোগ করে তারা বলেন, শিক্ষকদের নিজেদের মধ্যে কোন্দলের কারণে তারা পরীক্ষা নিচ্ছেন না। বিভাগীয় প্রধান পরীক্ষা নেওয়ার জন্য কমিটি করে দিয়ে তাগিদ দিলেও পরীক্ষা কমিটির দায়িত্বে থাকা শিক্ষক কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চিঠিও দিয়েছেন বিভাগটির প্রধান তানিয়া তোফাজ।

বিশ্ববিদ্যালয়ের ৮ম সেমিস্টার পরীক্ষা কমিটির চেয়ারম্যান ড. বিজন মোহন চাকী বলেন, আমরা অবশ্যই পরীক্ষা নেওয়ার জন্য রেডি আছি। কিন্তু বিভাগে নিয়ম বহির্ভূতভাবে বিভাগীয় প্রধান নিয়োগ দেওয়া হয়েছে। এই চেয়ারম্যানের আমলে কোনো শিক্ষক পরীক্ষা নিয়ে বসবে না। এই অবৈধ চেয়ারম্যান, যার বিরুদ্ধে হাইকোর্টের রায় আছে তার সাথে কোনোভাবেই পরীক্ষা নেওয়া সম্ভব না।

ঢাকার আবহাওয়া শুষ্ক থাকবে আজ, বাড়তে পারে দিনের তাপমাত্রা
  • ২২ মার্চ ২০২৬
সাউন্ড বক্স বাজিয়ে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে …
  • ২২ মার্চ ২০২৬
৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের
  • ২২ মার্চ ২০২৬
৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ খুলে দেওয়ার হুমকি ট্রাম্পের
  • ২২ মার্চ ২০২৬
কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, গুরুতর আহত এক
  • ২২ মার্চ ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের সব স্কুলে সশরীরে ক্…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence