সন্ধ্যায় অনার্স ৩য় বর্ষের ফল প্রকাশ

১৭ ডিসেম্বর ২০২০, ০২:০৭ PM

© ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৯ সালের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ করা হবে। আজ বৃহস্পতিবার(১৭ ডিসেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার ফলাফল সন্ধ্যা ৭টা থেকে যে কোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে NU<space>H3<space>Exam Roll লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করলে পাওয়া যাবে।  এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd থেকেও জানা যাবে।

উল্লেখ্য, বিএসসি অনার্স কোর্সের বিভিন্ন বিষয়ের যেসব শিক্ষার্থীর ব্যবহারিক পরীক্ষা কোভিড-১৯ এর কারণে গ্রহণ করা সম্ভব হয় নি তাদের ফলাফল স্থগিত করা হয়েছে। ব্যবহারিক পরীক্ষা শিগগিরই গ্রহণের পর এসব শিক্ষার্থীর ফলাফল প্রকাশ করা হবে।

বিদ্যুতের খুঁটিতে মাইক্রোবাসের ধাক্কা, মা-মেয়ে নিহত
  • ২১ অক্টোবর ২০২৬
ভর্তি পরীক্ষায় প্রথম মেহেরাফের ৩ পরামর্শ: কে কত ঘণ্টা পড়ছে,…
  • ২১ অক্টোবর ২০২৬
যশোর বোর্ডের দ্বাদশ শ্রেণির কলেজ পরিবর্তনের আবেদন শেষ সময় ২…
  • ২১ অক্টোবর ২০২৬
ফের চালু হচ্ছে স্বপ্নের ডিভি লটারি, আবেদন করবেন যেভাবে
  • ২১ অক্টোবর ২০২৬
ফাইনালে উঠার সমীকরণে কেমন হবে বাংলাদেশের একাদশ?
  • ২১ অক্টোবর ২০২৬
কানের দুল ও সম্পদের লোভে বোনকে হত্যা, ছোট ভাইসহ গ্রেপ্তার ৫
  • ২১ অক্টোবর ২০২৬