জাতীয় বিশ্ববিদ্যালয়

২০২১ সালের মধ্যেই স্থগিত পরীক্ষা শেষ করার চিন্তা

১৭ ডিসেম্বর ২০২০, ১০:৩২ AM

© ফাইল ফটো

চলমান করোনা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া পরীক্ষার আয়োজন শুরু করছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এক্ষেত্রে বেশ কিছু শর্ত মেনে পরীক্ষার আয়োজন করতে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এসব শর্ত মেনেই কেন্দ্রগুলোতে পরীক্ষার আয়োজন করতে হবে বলে জানানো হয়েছে।

জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে গত দশ মাসে অন্তত ৫ শতাধিক পরীক্ষা স্থগিত হয়েছে। এ কারণে বিভিন্ন গুরুত্বপূর্ণ নিয়োগ পরীক্ষায় অনেকে অংশগ্রহণ করতে পারেননি। এ পরিস্থিতিতে পরীক্ষা বিলম্বের কারণে অটোপাশের দাবিও উঠেছিল। তবে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে অটোপাস দেয়া হলেও এ স্তরে তা দেয়া হবে না বলে জানানো হয়েছে। তবে এ পরিস্থিতিতে বিভিন্ন মহলের আশঙ্কা অন্তত দুই বছরের সেশন জটে পড়তে পারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামান জানিয়েছেন, দীর্ঘ করোনাভাইরাস পরিস্থিতির কারণে ১০ মাসের স্থগিত হওয়া পরীক্ষা আগামী বছর অর্থাৎ ২০২১ সালের মধ্যেই শেষ করা যাবে।

জানা গেছে, নোটিশ দিয়ে যেসব পরীক্ষা স্থগিত করেছিল সে পরীক্ষাগুলো আগে নেওয়া হবে। পাশাপাশি প্রফেশনাল পরীক্ষাও নেওয়া হবে। স্থগিত পরীক্ষা নেওয়া শেষ হলে অন্য পরীক্ষাগুলোও নেওয়া হবে।

এর আগে গত সেপ্টেম্বরে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা নেওয়ার কথা ছিল। কিন্তু এসব শিক্ষার্থীর ক্লাসও হয়নি। ফরম পূরণও হয়নি। ফলে যথাসময়ে পরীক্ষাও নেওয়া যায়নি। এই পরীক্ষাও ২০২১ খ্রিষ্টাব্দের মধ্যেই নেওয়ার পরিকল্পনা রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।

এ বিষয়ে বিশ্ববিদ্যায়টির পরীক্ষা নিয়ন্ত্রক জানান, আগে এক দিনে ৪ লাখ পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া যেত। এখন করোনা সংক্রমণের ভয়ে সেটি করা যাচ্ছে না। কঠোর স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার কারণে এক দিনে ১ লাখের বেশি পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। এ কারণে পূর্বের এক দিনের পরীক্ষা নিতে এখন চার দিন সময় প্রয়োজন হবে। এ কারণে একটি বর্ষের পরীক্ষা শেষ করতে চার গুণ সময় লাগবে।

এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ (প্রফেশনাল) চতুর্থ বর্ষের ৮ম সেমিস্টারের ফরম পূরণের নোটিশ জারি করা হয়েছে। এই পরীক্ষাও জানুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে বলে জানানো হয়েছে। বিএসসি ইন কম্পিউটার সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ফরম পূরণের নোটিশ জারি করেছে বিশ্ববিদ্যালয়টি।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতির কারণে এ বছরের ১৭ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। বেশির ভাগ বিষয়ের পরীক্ষা শেষ হলেও করোনা মহামারির কারণে দুটি থেকে পাঁচটি বিষয়ের পরীক্ষা আটকে যায়। তখন থেকেই অপেক্ষায় রয়েছেন কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এই পরীক্ষা দিয়েই স্থগিত পরীক্ষা নেওয়া শুরু করা হচ্ছে। আগামী ১৬ জানুয়ারি থেকে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তবে অনার্স শেষ বর্ষের সব পরীক্ষা শেষ না হলেও অ্যাপিয়ার্ড হিসেবে ৪৩তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের আবেদন করার সুযোগ করে দেয় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 

শিশুদেরও ডায়াবেটিস হয়, ঝুঁকি কমাতে মানুন ৫ অভ্যাস
  • ১৪ নভেম্বর ২০২৬
বিভাগের নামের আগে ‘মোঃ’ যুক্ত করে সমালোচনায় ববি
  • ১৪ নভেম্বর ২০২৬
তারকায় ঠাসা ব্রাজিলকে পাত্তাই দিল না জাপান
  • ১৪ নভেম্বর ২০২৬
এনএসইউতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ আলোচনা
  • ১৪ নভেম্বর ২০২৬
অপরাধ দমনে মোহাম্মদপুরে ৮০ সিসিটিভি ক্যামেরা, এআই দিয়ে নজরদ…
  • ১৪ নভেম্বর ২০২৬
দেশে ফিজিয়াট্রিস্টের তীব্র সংকট, হাতুড়ে চিকিৎসা নিতে গিয়ে প…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950