জাককানইবি থেকে ‘ফলদ বাংলাদেশ’ টিমের ৪০০ কিমি যাত্রা

১৭ ডিসেম্বর ২০২০, ০৯:৩৮ AM

© টিডিসি ফটো

‘পুষ্টি অর্থ সবুজ পথ, ফলের গাছেই ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) থেকে খাগড়াছড়ির অভিমুখে রওনা দিয়েছে ‘ফলদ বাংলাদেশ’ এর একটি টিম।

বুধবার (১৬ই ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে ৪০০ কি.মি বৃক্ষ পদযাত্রা শুরু করে টিমটি। এসময় ৩ জন অধ্যাপক ও ১১ জন শিক্ষার্থী নিকটবর্তী উপজেলা পর্যন্ত তাদের এগিয়ে দেয়। ১ জন অধ্যাপক এবং ১ জন সেকশন অফিসার ও ৭ জন শিক্ষার্থীসহ মোট ৯ জনের সমন্বয়ে গঠিত হয়েছে এই টিম।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় হতে ১৬ দিনে ৩৪ উপজেলা ও ২৪টি থানা পায়ে হেঁটে ২০২১ সালের পহেলা জানুয়ারি খাগড়াছড়ি শহীদ মিনারে পৌঁছে পদযাত্রা শেষ করবেন তারা।

বিশ্ববিদ্যালয়ের ১৪তম ব্যাচের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও ফলদ বাংলাদেশ টিমের সদস্য শাহীন বিন আহান বলেন, ‘বাংলাদেশকে ফলদ বৃক্ষে সমৃদ্ধ করতে এটি একটি অভিযান। এই অভিযানের অংশ হতে পেরে আমি খুবই গর্বিত। শেষ গন্তব্য পর্যন্ত আমরা যাতে সুস্থভাবে পৌঁছাতে পারি সকলে দোয়া করবেন।’

তিনি আরো জানান, সারাদেশে এক কোটি ফলদ বৃক্ষ রোপণের লক্ষ্যে তারা এগিয়ে যাচ্ছেন। প্রথম দিনের পদযাত্রা শেষে ময়মনসিংহের গফরগাঁওয়ে পৌঁছেছেন তারা। সন্ধ্যায় গফরগাঁও এর মেয়র ও চেয়ারম্যানের বাসায় আম গাছের চারা লাগিয়েছেন তারা। এছাড়াও যাত্রাকালে বিভিন্ন স্থানে ফলদ বৃক্ষ রোপণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

শিশুদেরও ডায়াবেটিস হয়, ঝুঁকি কমাতে মানুন ৫ অভ্যাস
  • ১৪ নভেম্বর ২০২৬
বিভাগের নামের আগে ‘মোঃ’ যুক্ত করে সমালোচনায় ববি
  • ১৪ নভেম্বর ২০২৬
তারকায় ঠাসা ব্রাজিলকে পাত্তাই দিল না জাপান
  • ১৪ নভেম্বর ২০২৬
এনএসইউতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ আলোচনা
  • ১৪ নভেম্বর ২০২৬
অপরাধ দমনে মোহাম্মদপুরে ৮০ সিসিটিভি ক্যামেরা, এআই দিয়ে নজরদ…
  • ১৪ নভেম্বর ২০২৬
দেশে ফিজিয়াট্রিস্টের তীব্র সংকট, হাতুড়ে চিকিৎসা নিতে গিয়ে প…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950