ধর্মের অপব্যাখ্যাকারীরা ইসলাম থেকে বিচ্যুত: মুক্তিযুদ্ধ মন্ত্রী

১৬ ডিসেম্বর ২০২০, ১০:৪৬ PM

© টিডিসি ফটো

এক ধরণের লোক এদেশের মানুষের অধিকারের কথা বললে ধর্মকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করায়। যারা ধর্মের অপব্যাখ্যা দেয় এরা খারিজি সম্প্রদায়ের এবং ইসলাম থেকে এরা বিচ্যুত। একাত্তরের পরাজিত শক্তি আজ ছোবল মারার জন্য মাথা তুলে দাঁড়িয়েছে। এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক

আজ বুধবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, আজকে দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি, বাংলাদেশ যখন জাতিসংঘের মূল্যায়নে ও সারা পৃথিবীর মূল্যায়নে বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। ঠিক তখনই একাত্তরের পরাজিত শক্তি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলার জন্য হুঙ্কার দিয়ে বেড়াচ্ছে। বাংলাদেশ এগিয়ে যাবে এটা তারা মেনে নিতে পারছে না বলেই আজ তারা মিথ্যা ধর্মের দোহাই দিয়ে দেশে অশান্তি সৃষ্টি করতে চায়।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় এসে ৭২-এর সংবিধানকে পুনরায় চালু করেছে, পুনপ্রবর্তন করেছেন। দেশ আজ এগিয়ে যাচ্ছে। সত্তরের মতো আবারও মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে এই সাম্প্রদায়িক গোষ্ঠীকে আমরা নির্মূল করে বাংলাদেশের অগ্রগতিকে আমরা এগিয়ে নিয়ে যাব। বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা-দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়বো, একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা কায়েম করবো। আজকের বিজয় দিবসে এই হোক আমাদের অঙ্গিকার।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে আলোচনাসভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও রেজিস্ট্রার (ভারঃ) এস. এম. আব্দুল লতিফ বক্তব্য প্রদান করেন। স্বাগত বক্তব্য প্রদান করেন শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস ২০২০ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন।

ফোকলোর স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মীর মোঃ মোর্শেদুর রহমান, সহায়ক কর্মচারী সমিতির সভাপতি আব্রাহাম লিংকন, সহায়ক টেকনিক্যাল কর্মচারী সমিতির সভাপতি মোফাজ্জেল হোসেন (লাল) এবং সাধারণ কর্মচারী সমিতির সভাপতি মোঃ আতিয়ার রহমান বক্তব্য দেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, আমরা সৌভাগ্যবান, জাতির জনকের জন্মশতবর্ষে আমরা বিজয় দিবস পালন করছি। আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করি বলে দাবি করি তাদের মধ্যে যদি অনৈক্য থাকে, তাহলে আমরা পিছিয়ে পড়বো। যখন আমরা স্বপ্ন গড়ি, স্বপ্ন বাস্তবায়নের পথে অগ্রসর হই আরেক দল তখন তা ভেঙ্গে ফেলার চেষ্টা করে। উপাচার্য ঐক্যবদ্ধভাবে ধর্মব্যবসায়ীদের রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

শিশুদেরও ডায়াবেটিস হয়, ঝুঁকি কমাতে মানুন ৫ অভ্যাস
  • ১৪ নভেম্বর ২০২৬
বিভাগের নামের আগে ‘মোঃ’ যুক্ত করে সমালোচনায় ববি
  • ১৪ নভেম্বর ২০২৬
তারকায় ঠাসা ব্রাজিলকে পাত্তাই দিল না জাপান
  • ১৪ নভেম্বর ২০২৬
এনএসইউতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ আলোচনা
  • ১৪ নভেম্বর ২০২৬
অপরাধ দমনে মোহাম্মদপুরে ৮০ সিসিটিভি ক্যামেরা, এআই দিয়ে নজরদ…
  • ১৪ নভেম্বর ২০২৬
দেশে ফিজিয়াট্রিস্টের তীব্র সংকট, হাতুড়ে চিকিৎসা নিতে গিয়ে প…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950