ঢাকা কলেজে মহান বিজয় দিবস উৎযাপিত

১৬ ডিসেম্বর ২০২০, ০৬:৪৪ PM

© টিডিসি ফটো

ইতিহাস ঐতিহ্যের বিদ্যাপিঠ ঢাকা কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। আজ বুধবার (১৬ ডিসেম্বর) সারাদিন পূর্বঘোষিত নানা ধরনের কর্মসূচিতে উৎসবমুখর পরিবেশ ছিল পুরো ক্যাম্পাস জুড়ে। অন্যান্য বছর বিজয় দিবসের আনুষ্ঠানিক সূচনা বর্ণিল আতশবাজি উৎসব এর মাধ্যমে হলেও এবার করোনা পরিস্থিতিতে সে আয়োজনে স্থগিত করা হয়।

দিনের কার্যসূচীর শুরুতেই সকালে পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বিজয় দিবসের অনুষ্ঠান শুরু হয়। পতাকা উত্তোলনের পর অনুষ্ঠিত হয় আলোচনা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান।

শহীদ আ.ন. ম নজিব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এ.টি.এম মইনুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি আজও সক্রিয়। স্বাধীনতার মহান স্থপতির শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য নিয়ে তারাই কথা বলছে। যারা ভাষ্কর্য নিয়ে কথা বলছে তারাই পাকিস্তানি আল-বদর, রাজাকারদের বংশধর।

তিনি আরও বলেন, প্রতিটি মুসলিম দেশে ভাষ্কর্য আছে। ইসলাম কখনো যুদ্ধ করে আসেনি। কিছু মানুষ সমাজে মধ্যে অশান্তি সৃষ্টি করার অপচেষ্টা করছে। এদের অপচেষ্টা রুখে দাঁড়াতে হবে।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচী থাকলেও সদ্য ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক আফরোজা সুলতানা ইন্তেকালে অনুষ্ঠান স্থগিত করে কলেজ প্রশাসন।

অনুষ্ঠান শেষে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের স্মরণ করে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

এরপর ঢাকা কলেজ পরিবারের পক্ষ থেকে ধানমন্ডি ৩২ নাম্বার এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় কলেজের অধ্যক্ষ উপাধ্যক্ষ, শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীরা উপস্থিত ছিলেন৷

এ বছর কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে এসব কর্মসূচি পালন করে কলেজ প্রশাসন।

১ নভেম্বর থেকে লাইসেন্স ছাড়া ফুটপাতে চা-পেয়াজু-মুড়ির ব্যবসা…
  • ২১ অক্টোবর ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ৩ শিশুর মৃত্যুর
  • ২১ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় আরও একজন গ্রেপ্তার
  • ২১ অক্টোবর ২০২৬
আটকে গেল সরকারি চাকরির ১ লাখ পদের নিয়োগ
  • ২১ অক্টোবর ২০২৬
বিএম কলেজের বিদ্যমান সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস চিফ হু…
  • ২১ অক্টোবর ২০২৬
বাবার পাগড়ি-আবা পরে মসজিদে বিয়ে করেছিলেন ওসমান হাদি, ছবি ভা…
  • ২১ অক্টোবর ২০২৬