জাতীয় স্মৃতিসৌধে জবির শ্রদ্ধাঞ্জলি

১৬ ডিসেম্বর ২০২০, ০৩:০৭ PM

© টিডিসি ফটো

মহান বিজয় দিবস-২০২০ উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। আজ বুধবার(১৬ ডিসেম্বর) সকালে সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এরপর জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান-এর পক্ষে পুষ্প স্তবক অর্পণ করেন প্রক্টর ড. মোস্তফা কামাল। পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ নূরে আলম আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম, অনুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ জাকারিয়া মিয়া, সহকারী প্রক্টরবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক প্রতিনিধি ও কর্মচারীবৃন্দ ।

জাতীয় স্মৃতিসৌধ থেকে ক্যাম্পাসে প্রত্যাবর্তনের পর দিনব্যাপী বিভিন্ন মুক্তিযুদ্ধ ও দেশাত্ববোধক গান পরিবেশিত হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ভবনসমূহ আলোক সজ্জায় সজ্জিত করা হয়।

এছাড়াও ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী ও মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ যোহর কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

উল্লেখ্য , এ বছর মহামারী করোনা ভাইরাস (কেভিড-১৯) পরিস্থিতির কারণে সরকারি স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে মহান বিজয় দিবস পালন করা হচ্ছে।

অফিসার নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ৫ নভেম্বর পর্যন্ত
  • ২১ অক্টোবর ২০২৬
প্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির ৪ জরুরি নির্দেশনা
  • ২১ অক্টোবর ২০২৬
বিশ্বকাপের সূচি প্রকাশ: চট্টগ্রামে ফাইনাল, উদ্বোধনী ম্যাচ স…
  • ২১ অক্টোবর ২০২৬
ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন
  • ২১ অক্টোবর ২০২৬
ল্যাবএইড হাসপাতাল নিয়োগ দেবে মেডিকেল টেকনোলজিস্ট, আবেদন ১৯…
  • ২১ অক্টোবর ২০২৬
‘জনগণের সেবায় ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করে যাচ্ছি’
  • ২১ অক্টোবর ২০২৬