২৩ ডিসেম্বর থেকে জাককানইবিতে অনার্স চূড়ান্ত পরীক্ষা

১৫ ডিসেম্বর ২০২০, ০৯:২১ PM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

আগামী ২৩ ডিসেম্বর থেকে ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) অনার্স চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হবে। আগামী ২৭ জানুয়ারির মধ্যে সব পরীক্ষা শেষ করা হবে।

মঙ্গলবার (১৫ডিসেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৩১তম একাডেমিক কাউন্সিল সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর বলেন, ‘‘আগামী ২৩ ডিসেম্বর হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের পরীক্ষা গ্রহণের মধ্য দিয়ে অনার্স শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হেবে। এই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হলে ক্রমান্বয়ে অন্যদের পরীক্ষাও নেয়া হবে।’’

তিনি আরো জানান, প্রশাসনিকভাবে আবাসনের (হল) ব্যবস্থা করা হবে না। তবে পরিবহন সুবিধা দেয়া হবে। পরীক্ষার নিয়ম ও সময় সংক্রান্ত সব কিছুই বিভাগের সিদ্ধান্তে বাস্তবায়ন হবে।

আসন্ন ৪৩ তম বিসিএস পরীক্ষায় যেন শিক্ষার্থীরা অংশ নিতে পারে সেই ভাবনা রেখেই এই সময় নির্ধারণ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

তারকায় ঠাসা ব্রাজিলকে পাত্তাই দিল না জাপান
  • ১৪ নভেম্বর ২০২৬
এনএসইউতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ আলোচনা
  • ১৪ নভেম্বর ২০২৬
অপরাধ দমনে মোহাম্মদপুরে ৮০ সিসিটিভি ক্যামেরা, এআই দিয়ে নজরদ…
  • ১৪ নভেম্বর ২০২৬
দেশে ফিজিয়াট্রিস্টের তীব্র সংকট, হাতুড়ে চিকিৎসা নিতে গিয়ে প…
  • ১৪ নভেম্বর ২০২৬
১৮ বছর পরও বদলাল না দৃশ্যপট, রেকর্ড ১৪তমবার ফাইনালে ভারত
  • ১৪ নভেম্বর ২০২৬
এনএসইউতে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ পালিত
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950