ভর্তি পরীক্ষা

বিভাগ পরিবর্তন ইউনিট রাখতে ৮ বিশ্ববিদ্যালয় ভিসিকে চিঠি

১৫ ডিসেম্বর ২০২০, ০৯:০৫ PM

© ফাইল ফটো

গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য আলাদা ইউনিটে পরীক্ষা নেয়ার দাবিতে দেশের আট সরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে চিঠি দেয়া হয়েছে। এসব বিশ্ববিদ্যালয় এবার সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি গুচ্ছে ভর্তি পরীক্ষায় যাচ্ছে। সেকেন্ড টাইম ও বিভাগ পরিবর্তনকারী ইউনিটের শিক্ষার্থীরা এই চিঠি দিয়েছেন বলে জানা গেছে।

আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এ চিঠি দেয়া হয়েছে।

এর আগে রবিবার (১৩ ডিসেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি দিয়েছিলেন সেকেন্ড টাইম ও বিভাগ পরিবর্তনকারী ইউনিটের শিক্ষার্থীরা।

চিঠিতে বলা হয়, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষায় আমাদের তিনটি প্রস্তাব। এর যেকোনো একটি চাই- আলাদা বিভাগ পরিবর্তন ইউনিট (ঢাবির মত বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এর উত্তর); মানবিকের সাথে বিভাগ পরিবর্তন। একই প্রশ্নে (রাবি, ইবি, খুবি, চবির মত) এবং নিজ বিভাগেই সায়ন্সের সাথে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান প্রশ্ন রেখে পরীক্ষা।

‘যারা বিজ্ঞানে তারা শুধুমাত্র বিজ্ঞান দাগাবে, বিভাগ পরিবর্তন করবে তারা শুধুমাত্র বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান দাগাতে পারবে। বিগত সালগুলোতে সকল বিশ্ববিদ্যালয়ে (জবি, ববি বাদে) বিভাগ পরিবর্তন করতে হলে তাকে মানবিকের সাথে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান। বাণিজ্যের সাথে বাংলা, ইংরেজি, সাধারন গনিত গুচ্ছ পরীক্ষা দিয়ে বিভাগ পরিবর্তন করতে হত। তাই অনেক বিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রীরা বিভাগ পরিবর্তন করতে চাইলে উক্ত বিষয়ে প্রস্তুতি নিত। আমরা যারা সেকেন্ড টাইমাররা তারা প্রায় দেড় বছর ধরে উক্ত বিষয়ে প্রস্তুতি নিচ্ছি।’

চিঠিতে আরও বলা হয়, এখন যদি বিভাগ পরিবর্তনকারীদের তাদের নিজ বিষয়গুলোর উপর পরীক্ষা দিয়ে বিভাগ পরিবর্তন করতে হয় তাহলে সেটা সম্ভব নয়। আর এই সিদ্ধান্তটা এক বছর আগে নোটিশ দিয়ে জানানো উচিত ছিল। তখন আমরা যারা সেকেন্ড টাইমার আছি তারা বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান না পড়ে নিজ গ্রুপের বিষয়গুলো এর উপর প্রস্তুতি নিতাম। তাই এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিগত সালগুলোর মত বিভাগ পরিবর্তনের দাবি জানাচ্ছি।

এদিকে, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তন ইউনিট থাকবে কিনা সেটি আগামী ১৯ ডিসেম্বর জানা যাবে বলে জানিয়েছেন ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার যুগ্ম আহ্বায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, এবারের ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তন ইউনিট রাখা হবে কিনা সেটি এককভাবে বলা সম্ভব না। সব বিশ্ববিদ্যালয়ের উপিাচার্যদের মতামত নিয়ে তবেই এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি আরও বলেন, আগামী ১৯ ডিসেম্বর উপাচার্য পরিষদের মিটিং রয়েছে। সেখানে এই বিষয়ে আলোচনা করা হবে। অধিকাংশ উপাচার্য যদি বিভাগ পরিবর্তন ইউনিট রাখার পক্ষে মত দেন তাহলে হয়তো বিভাগ পরিবর্তনের জন্য আলাদা ইউনিটে পরীক্ষা নেয়া হতে পারে।

সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি গুচ্ছে যে ১৯টি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যাচ্ছে- ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

বিদ্যুতের খুঁটিতে মাইক্রোবাসের ধাক্কা, মা-মেয়ে নিহত
  • ২১ অক্টোবর ২০২৬
ভর্তি পরীক্ষায় প্রথম মেহেরাফের ৩ পরামর্শ: কে কত ঘণ্টা পড়ছে,…
  • ২১ অক্টোবর ২০২৬
যশোর বোর্ডের দ্বাদশ শ্রেণির কলেজ পরিবর্তনের আবেদন শেষ সময় ২…
  • ২১ অক্টোবর ২০২৬
ফের চালু হচ্ছে স্বপ্নের ডিভি লটারি, আবেদন করবেন যেভাবে
  • ২১ অক্টোবর ২০২৬
ফাইনালে উঠার সমীকরণে কেমন হবে বাংলাদেশের একাদশ?
  • ২১ অক্টোবর ২০২৬
কানের দুল ও সম্পদের লোভে বোনকে হত্যা, ছোট ভাইসহ গ্রেপ্তার ৫
  • ২১ অক্টোবর ২০২৬