২৭ ডিসেম্বর থেকে বেরোবিতে অনার্স-মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা

১৫ ডিসেম্বর ২০২০, ০৮:৫০ PM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

স্বাস্থ্যবিধি মেনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বিভিন্ন বিভাগের অনার্স এবং মাস্টার্স ফাইনাল সেমিস্টারের পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) পরীক্ষা নেওয়া সংক্রান্ত যাচাই বাছাই কমিটির সভার সুপারিশ অনুযায়ী, আগামী ২৭ ডিসেম্বর থেকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র তাবিউর রহমান প্রধান জানান, যেসব বিভাগের অনার্স চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টার এবং মাস্টার্স দ্বিতীয় সেমিস্টার এর পরীক্ষা বাকি আছে স্বাস্থ্যবিধি মেনে সেগুলো ২৭ ডিসেম্বর থেকে পর্যায়ক্রমে গ্রহণ করা হবে। এসব পরীক্ষা নির্বিঘ্ন করার লক্ষ্যে ইতোমধ্যে শীতকালীন ছুটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষা নেওয়ার দাবীতে প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে আন্দোলন করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সেদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ অডিও ফোনকলে সংযুক্ত হয়ে সেমিস্টার ফাইনাল পরীক্ষা গ্রহণের মাধ্যমে সার্কুলার হওয়া ৪৩তম বিসিএসের পরীক্ষায় অংশগ্রহণ করানোর আশ্বাস দিয়েছিলেন।

জুলাই গণঅভ্যূত্থান ‍নিয়ে বার্তা দিলেন মাহফুজ আলম
  • ০২ এপ্রিল ২০২৬
নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬
বেইলি রোডের প্রেম নাকি টেকে না! নস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬