ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তন ইউনিট রাখতে খুবি ভিসিকে চিঠি

১৩ ডিসেম্বর ২০২০, ১০:১৭ PM

© ফাইল ফটো

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয় রেখে বিভাগ পরিবর্তনকারী শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা নেয়ার আবেদন জানিয়েছেন সেকেন্ড টাইম ও বিভাগ পরিবর্তনকারী ইউনিটের শিক্ষার্থীরা।

আজ রবিবার (১৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফায়েকউজ্জামান বরাবর সব সেকেন্ড টাইম ও বিভাগ পরিবর্তন ইউনিটের পরীক্ষার্থীদের পক্ষ থেকে মোঃ শফিকুল ইসলাম (শাফি), মোঃ এনামুল, শাকিল আহসান জোবায়ের হোসেন হামিম, মোঃ শরিফ সোহান স্বাক্ষরিত এ আবেদনপত্রটি জমা দেয়া হয়।

আবেদনপত্রে বলা হয়, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষায় আমাদের তিনটি প্রস্তাব। এর যেকোনো একটি চাই- আলাদা বিভাগ পরিবর্তন ইউনিট (ঢাবির মত বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এর উত্তর); মানবিকের সাথে বিভাগ পরিবর্তন। একই প্রশ্নে (রাবি,ইবি,খুবি,চবির মত) এবং নিজ বিভাগেই সায়ন্সের সাথে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান প্রশ্ন রেখে পরীক্ষা।

‘যারা বিজ্ঞানে তারা শুধুমাত্র বিজ্ঞান দাগাবে, বিভাগ পরিবর্তন করবে তারা শুধুমাত্র বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান দাগাতে পারবে। বিগত সালগুলোতে সকল বিশ্ববিদ্যালয়ে (জবি, ববি বাদে) বিভাগ পরিবর্তন করতে হলে তাকে মানবিকের সাথে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান। বাণিজ্যের সাথে বাংলা, ইংরেজি, সাধারন গনিত গুচ্ছ পরীক্ষা দিয়ে বিভাগ পরিবর্তন করতে হত। তাই অনেক বিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রীরা বিভাগ পরিবর্তন করতে চাইলে উক্ত বিষয়ে প্রস্তুতি নিত। আমরা যারা সেকেন্ড টাইমাররা তারা প্রায় দেড় বছর ধরে উক্ত বিষয়ে প্রস্তুতি নিচ্ছি।’

আবেদনপত্রে আরও বলা হয়, এখন যদি বিভাগ পরিবর্তনকারীদের তাদের নিজ বিষয়গুলোর উপর পরীক্ষা দিয়ে বিভাগ পরিবর্তন করতে হয় তাহলে সেটা সম্ভব নয়। আর এই সিদ্ধান্তটা এক বছর আগে নোটিশ দিয়ে জানানো উচিত ছিল। তখন আমরা যারা সেকেন্ড টাইমার আছি তারা বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান না পড়ে নিজ গ্রুপের বিষয়গুলো এর উপর প্রস্তুতি নিতাম। তাই এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিগত সালগুলোর মত বিভাগ পরিবর্তনের দাবি জানাচ্ছি।

শিশুদেরও ডায়াবেটিস হয়, ঝুঁকি কমাতে মানুন ৫ অভ্যাস
  • ১৪ নভেম্বর ২০২৬
বিভাগের নামের আগে ‘মোঃ’ যুক্ত করে সমালোচনায় ববি
  • ১৪ নভেম্বর ২০২৬
তারকায় ঠাসা ব্রাজিলকে পাত্তাই দিল না জাপান
  • ১৪ নভেম্বর ২০২৬
এনএসইউতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ আলোচনা
  • ১৪ নভেম্বর ২০২৬
অপরাধ দমনে মোহাম্মদপুরে ৮০ সিসিটিভি ক্যামেরা, এআই দিয়ে নজরদ…
  • ১৪ নভেম্বর ২০২৬
দেশে ফিজিয়াট্রিস্টের তীব্র সংকট, হাতুড়ে চিকিৎসা নিতে গিয়ে প…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950