বুদ্ধিজীবী দিবসে মসজিদ-মন্দিরে প্রার্থনার আয়োজন করেছে ববি

১৩ ডিসেম্বর ২০২০, ০৯:৩৯ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

আগামীকাল সোমবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার ড. মোছা. সানজিদা সুলতানা স্বাক্ষরিত এক নোটিশে বিষয়টি জানানো হয়েছে। এছাড়া দিবসটি ঘিরে বিভিন্ন কর্মসূচী আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়টি।

নোটিশে জানানো হয়েছে, সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে। সকাল ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি একটি ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করবে।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক (ঢাবি), প্রফেসর ড. আতিউর রহমান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

এছাড়াও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিশেষ রচনা প্রতি্যোগীতা এবং বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে, দুপুর ১২টায় মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

স্কুলে পড়াকালীন পছন্দ শিক্ষককে, পাস করার পর তাকেই বিয়ে তরু…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
রাবি আইবিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল হক, সম্প…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশের জনগণের বিজয় হয়েছে: হাসনাত
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মেরী স্টোপসে চাকরি, আবেদন শেষ ৭ ফেব্রুয়ারি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
‘ভোরে দেখি জামায়াত আমিরের টুইটার স্ট্যাটাস নিয়ে আমার ইনবক্স…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তানি স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬