ট্রেনে কাটা পড়ে ঢাকা কলেজ ছাত্রের মৃত্যু

১২ ডিসেম্বর ২০২০, ০৯:৪১ PM

© সংগৃহীত

রাজধানীর মগবাজারে ট্রেনে কাটা পড়ে মেজবাহ উদ্দিন (২৫) নামে ঢাকা এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মেজবাহ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র ছিলেন।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব উল হাসান জানান, বিকেলে মগবাজার এলাকায় রেলক্রসিং পার হচ্ছিলেন মেজবাহ। এ সময় কমলাপুরগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, পরিবারের কাছ থেকে জানা গেছে, মেজবাহ ঢাকা কলেজে রাষ্ট্রবিজ্ঞানের মাস্টার্সে পড়তেন। তাদের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বালুরচড় গ্রামে। তার বাবার নাম আব্দুল ওয়াদুদ। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।

সংবিধানের দোহাই দিয়ে নতুন ফ্যাসিবাদের পথে সরকার: এবি পার্টি
  • ১৩ এপ্রিল ২০২৬
সদস্য সংগ্রহ করছে ঢাবির ‌‘ভয়েস অব বিজনেস’
  • ১৩ এপ্রিল ২০২৬
জার্মানিতে বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির ঈদ পুনর্মিলনী
  • ১৩ এপ্রিল ২০২৬
এনটিআরসিএ’র এক উপ-পরিচালককে ওএসডি
  • ১৩ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীকে ব্ল্যাকমেইলের অভিযোগ কর্মচারীর বিরুদ্ধে, উল্টো…
  • ১৩ এপ্রিল ২০২৬
রোল-রেজিস্ট্রেশন-সেট কোড ভুল হলে সংশোধন যেভাবে, জানাল বোর্ড
  • ১৩ এপ্রিল ২০২৬