বঙ্গবন্ধুর বানান ভুল করায় ইবি রেজিস্ট্রারকে শোকজ

১১ ডিসেম্বর ২০২০, ০৯:৪৭ AM

© সংগৃহীত

প্রকাশিতব্য ডেস্ক ক্যালেন্ডারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামের বানান ভুল করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একান্ত সহকারী উপ-রেজিস্ট্রার আইয়ূব আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

এসময় তিনি বলেন, উপাচার্যের আদেশে বুধবার (৯ ডিসেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে শোকজ লেটারটি পাঠানো হয়েছে। আগামী সাতদিনের মধ্যে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে।

উপ-রেজিস্ট্রার আইয়ুব আলী স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, গত ৭ ডিসেম্বর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ সালের ডেস্ক ক্যালেন্ডারের বর্ডারের রং চূড়ান্ত করার জন্য তা উপাচার্যের কাছে উপস্থাপন করেন। এসময় উপাচার্য ক্যালেন্ডারের বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও শেখ রাসেলের নামের বানান ভুল লক্ষ্য করেন। এমন ভুল অনভিপ্রেত উল্লেখ করে তাকে আগামী সাতদিনের মধ্যে ভুল করার কারণ ব্যাখা করে জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ সাংবাদিকদের বলেন, আমি গতকালই চিঠিটি হাতে পেয়েছি। নির্দিষ্ট সময়ের মধ্যে ঘটনার উপযুক্ত জবাব দেব।

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কি আজ…
  • ০৯ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ভয়াবহ হামলা ইসরায়েলের, একদিনেই…
  • ০৯ এপ্রিল ২০২৬
তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
৫০ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা
  • ০৯ এপ্রিল ২০২৬
হাম আক্রান্ত রোগী বাড়ছেই, শিশু হাসপাতালে ‘শুধু তাদেরই ভর্তি…
  • ০৯ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালীতে বিকল্প রুট ঘোষণা ইরানের
  • ০৯ এপ্রিল ২০২৬
close