বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে জবি নীলদলের মানববন্ধন

০৮ ডিসেম্বর ২০২০, ০৬:১৬ PM

© টিডিসি ফটো

কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মানববন্ধনকর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীলদল। আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে সভাপতির বক্তব্যে নীলদলের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া মিয়া বলেন, বর্তমান শিক্ষানীতির মাধ্যমে দেশবিরোধী ও স্বাধীনতাবিরোধী মন-মানসিকতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তাই আমরা বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, বঙ্গবন্ধুর আদর্শের পক্ষে, উন্নত বাংলাদেশ সৃষ্টি করবে এমন শিক্ষানীতি চাই।

তিনি আরও বলেন, বাংলাদেশের শিক্ষানীতি সার্বজনীন হতে হবে। যাতে দেশপ্রেমিক নাগরিক সৃষ্টিতে সহায়ক হয়। আমরা সরকারের কাছে জোর দাবি জানাই শিক্ষানীতির আমূল সংস্কার করে নতুন শিক্ষানীতি প্রণয়ন এবং সেটার বাস্তবায়ন করা হোক। 

এছাড়া ভাস্কর্য ভাংচুরের ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তি নিশ্চিত করে এই ধরনের ঘটনা যেনো আর না ঘটে সে ব্যাপারে উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষকরা।

কর্মসূচিতে এসময় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগমসহ নীলদলের বিভিন্ন শিক্ষক, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল দেশ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা মহানগরের ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
পবিত্র শবে বরাত আজ, রাতে যেভাবে ইবাদত করবেন
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শবে বরাত উপলক্ষে ৬ আমল পালনের পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
হাসনাত আব্দুল্লাহর ব্যানারে আগুন, প্রতিনিধির ওপর হামলা
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
রুশ তেল কিনবে না ভারত, পণ্যে ১৮ শতাংশ শুল্কের সিদ্ধান্ত ট্র…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬