ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে খুবিতে মানববন্ধন

০৭ ডিসেম্বর ২০২০, ০৪:৫০ PM
ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে খুবিতে মানববন্ধন

ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে খুবিতে মানববন্ধন © টিডিসি ফটো

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) উদ্যোগে এ কর্মসূচির আয়োজন কর হয়। সোমবার বেলা ১টায় ক্যাম্পাসের হাদী চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তরা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা মানে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার উপর আঘাত হানা। দেশ ও জাতি এই ধৃষ্টতা মেনে নেবে না। মানববন্ধন থেকে কুষ্টিয়ার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

মানববন্ধনটি সঞ্চালনা করেন স্বাশিপের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আশীষ কুমার দাস। এ সময় বিশ্ববিদ্যালয়ের স্বাশিপের অন্যান্য সদস্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বাশিপের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মো. ওয়ালিউল হাসানাতের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন স্বাশিপের উপদেষ্টা অধ্যাপক ড. মো. সারওয়ার জাহান, মোল্লা মোহাম্মদ শফিকুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. তুহিন রায় ও ড. দুলাল হোসেন প্রমুখ।

স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ অস্ট্রেলিয়ার অ্যাডিলে…
  • ১২ এপ্রিল ২০২৬
বিএনপির কার্যালয় খোলা নিয়ে সংঘর্ষ, ছেলের পিস্তলের গুলিতে আহ…
  • ১২ এপ্রিল ২০২৬
এএফসি টুর্নামেন্টের আয়োজক হতে চায় বাংলাদেশ
  • ১২ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান ও কর্মচারীদের বদলি নিয়ে নতুন তথ্য জানাল মন…
  • ১২ এপ্রিল ২০২৬
হামের প্রকোপ রোধে ঘরে ঘরে গিয়ে টিকার তথ্য দিতে রাজনীতিবিদদে…
  • ১২ এপ্রিল ২০২৬
কূটনৈতিক প্রচেষ্টার পথ খোলা রাখার ইঙ্গিত দিল ইরান
  • ১২ এপ্রিল ২০২৬