জগন্নাথ বিশ্ববিদ্যালয়

স্নাতক ও স্নাতকোত্তর শেষ সেমিস্টারের পরীক্ষা শুরু ২০ ডিসেম্বর

০৭ ডিসেম্বর ২০২০, ০৩:০৮ PM

© ফাইল ফটো

স্বাস্থ্য বিধি মেনে আগামী ২০ ডিসেম্বর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্নাতক ও স্নাতকোত্তরের শেষ সেমিস্টারের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

আজ সোমবার (৭ ডিসেম্বর) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা গেছে।

পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে ‘ডিনস্ কমিটির এক সভায় ৪র্থ বর্ষের ২য় সেমিস্টার ও মাস্টার্সের ২য় সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সিদ্ধান্তে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত বিভাগের ছাত্র-ছাত্রীরা অনার্স ৪র্থ বর্ষের ২য় সেমিস্টার ও মাস্টার্সের ২য় সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষার জন্য অপেক্ষাধীন রয়েছেন, তাদের পরীক্ষা আগামী ২০ ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে। এছাড়া পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের নিজস্ব ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করতে হবে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৩ শিক্ষক নিয়োগ…
  • ২১ অক্টোবর ২০২৬
বিশ্বকাপের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে কখন
  • ২১ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ডের কথা বলে নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই
  • ২১ অক্টোবর ২০২৬
ফেসবুকে ভাইরাল ‘চসিক নির্বাচনের মেয়র প্রার্থী’, ফরহাদ বললেন…
  • ২১ অক্টোবর ২০২৬
ইরাকে পদক জয়ের মিশনে বাংলাদেশ
  • ২১ অক্টোবর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ ও ১৬তম গ্রেডে নিয়োগ দেবে বিভিন্ন পদে,…
  • ২১ অক্টোবর ২০২৬