ঢাবির অধ্যাপক ড. এম আতাহারুল ইসলাম আর নেই

০৬ ডিসেম্বর ২০২০, ০৪:১৩ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরিসংখ্যান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের কাজী মোতাহার হোসেন চেয়ার অধ্যাপক ড. এম আতাহারুল ইসলাম আর নেই। আজ রবিবার (৬ ডিসেম্বর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।

অধ্যাপক ড. এম আতাহারুল ইসলামের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ড. এম আতাহারুল ইসলাম ছিলেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জৈব-পরিসংখ্যানবিদ ও গবেষক। বাংলাদেশের পরিসংখ্যানগত ডাটা ও তত্ত্ব বিশ্লেষণে দেশ-বিদেশের বিশ্লেষকগণ বিশিষ্ট এই পরিসংখ্যানবিদের মতামত, ব্যাখ্যা ও পরামর্শ গ্রহণ করতেন। পরিসংখ্যান শিক্ষা প্রসার ও গবেষণায় অসামান্য অবদানের জন্য দেশের শীর্ষস্থানীয় এই পরিসংখ্যানবিদ স্মরণীয় হয়ে থাকবেন বলে উপাচার্য উল্লেখ করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

চার দশকের শিক্ষকতা জীবনে অধ্যাপক ড. এম আতাহারুল ইসলাম দেশে-বিদেশে বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও রয়েছে যুক্তরাষ্ট্রের হাওয়াই ইউনিভার্সিটির ইস্ট ওয়েস্ট সেন্টার, পেন্সিল্ভেনিয়া ইউনিভার্সিটি এবং বার্মিংহামস্থিত অ্যালাবামা ইউনিভার্সিটি,  মালয়েশিয়ার ইউনিভার্সিটি সেইন্স মালয়েশিয়া, সৌদি আরবের কিং সউদ ইউনিভার্সিটি, এবং বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের ছাত্রদেরকে গবেষণায় উৎসাহী করে তোলার পেছনে অধ্যাপক ইসলামের ভূমিকা বিশেষভাবে উল্লেখ্য। দেশে বিদেশে অজস্র শিক্ষার্থীর স্নাতকোত্তর ও পিএইচডি থিসিসের তত্ত্বাবধায়ক ছিলেন তিনি। তার দেখানো পথ ধরে পরিসংখ্যান বিভাগে স্নাতকোত্তর গবেষণার ধারাটি শক্তিশালী হয় যা দেশ-বিদেশে এই বিভাগের ছাত্রদের সাফল্য থেকে স্পষ্টতই প্রতীয়মান।   

আন্তর্জাতিক জার্নালে দুই শতাধিক গবেষণা প্রবন্ধ ছাড়াও অসংখ্য বইয়ের অধ্যায় লিখেছেন তিনি। আন্তর্জাতিক প্রকাশক দ্বারা প্রকাশিত ৫টি গ্রন্থ রয়েছে তাঁর। অধ্যাপক ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের প্রথম কাজী মোতাহার হোসেন অধ্যাপক হিসেবে মনোনীত হন।  

নিজ প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও দেশ ও বিদেশের অনেক বিশ্ববিদ্যালয়ের পাঠক্রমের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখার পাশাপাশি বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের জন্য নীতি বিশ্লেষক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার কাজের স্বীকৃতি হিসেবে ইতোপূর্বে অনেক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন। এর মধ্যে আছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পুরস্কার, ইব্রাহীম মেমোরিয়াল স্বর্ণপদক, ইস্ট ওয়েস্ট সেন্টার সম্মাননা, ইত্যাদি।

ডিআইইউতে পুরকৌশল শিক্ষার্থীদের নিয়ে ‘সিভিস্পার্ক ১.০’ অনুষ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
 ১০ হাজার ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
আইএইচটি-ম্যাটস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ১৪ নভেম্বর ২০২৬
শিশুদেরও ডায়াবেটিস হয়, ঝুঁকি কমাতে মানুন ৫ অভ্যাস
  • ১৪ নভেম্বর ২০২৬
বিভাগের নামের আগে ‘মোঃ’ যুক্ত করে সমালোচনায় ববি
  • ১৪ নভেম্বর ২০২৬
তারকায় ঠাসা ব্রাজিলকে পাত্তাই দিল না জাপান
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950