বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জবিসাকের নিন্দা ও প্রতিবাদ

০৫ ডিসেম্বর ২০২০, ১০:৫৬ PM

© টিডিসি ফটো

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কার্য ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র(জবিসাকে)। 

শনিবার (৫ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি ফাইয়াজ হোসেন এবং সাধারণ সম্পাদক মোঃ সাঈদ মাহাদী সেকেন্দার সাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ।

এতে বলা হয়, কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে শুক্রবার (৪ ডিসেম্বর)রাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাষ্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে দেশব্যাপী ইসলামপন্থী বিভিন্ন সংগঠনের প্রতিবাদের মধ্যেই কুষ্টিয়ায় এ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র পরিবার উদ্বিগ্ন এবং শঙ্কিত। এমন ঘটনা শিল্প সংস্কৃতির উপর আঘাত হানার চেষ্টায় লিপ্ত গোষ্ঠী নিজেদের অবস্থান জানান দেয়ার চেষ্টা বলে মনে করে জবিসাকে।

প্রতিবাদ লিপিতে আরও বলা হয়, জবিসাকে পরিবার এ ধরনের ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি করে।একইসাথে দেশের শিল্প সংস্কৃতি রক্ষা এবং অসাম্প্রদায়িক বাংলাদেশে এমন ঘটনা যেনো  পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণ এবং সরকারের ভূমিকা প্রত্যাশা করে জবিসাকে পরিবার।

পবিত্র শবে বরাত আজ, রাতে যেভাবে ইবাদত করবেন
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শবে বরাত উপলক্ষে ৬ আমল পালনের পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
হাসনাত আব্দুল্লাহর ব্যানারে আগুন, প্রতিনিধির ওপর হামলা
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
রুশ তেল কিনবে না ভারত, পণ্যে ১৮ শতাংশ শুল্কের সিদ্ধান্ত ট্র…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
এপস্টাইনের সেই কুখ্যাত দ্বীপে কপারফিল্ড: যৌন শিকার তালিকা ঘ…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ময়মনসিংহে জামায়াত আমিরের জনসভা মঙ্গলবার
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬