প্রত্ন-তাত্বিক সম্পদ সমৃদ্ধ ক্ষেত্র নির্ণয়ে জরিপ, নেতৃত্বে বেরোবি ভিসি

০৫ ডিসেম্বর ২০২০, ০৯:৪৭ PM
সম্ভাব্য প্রত্ন-সম্পদ সমৃদ্ধ ক্ষেত্র পরিদর্শন

সম্ভাব্য প্রত্ন-সম্পদ সমৃদ্ধ ক্ষেত্র পরিদর্শন © টিডিসি ফটো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও এর একান্ত প্রচেষ্টায় প্রত্ন-তাত্বিক সম্পদ সমৃদ্ধ ক্ষেত্র নির্ণয়ে জরিপ পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) পাঁচ লাখ টাকা বরাদ্দ করেছে। বাংলাদেশে ২য় বিশ্ববিদ্যালয় হিসেবে প্রত্ন-তাত্বিক সম্পদ সমৃদ্ধ ক্ষেত্র নির্ণয়ে জরিপ পরিচালনা করতে যাচ্ছে বেরোবি।

জানা গেছে, ইউজিসি থেকে বরাদ্দকৃত অর্থ যথাযথ বাস্তবায়নের জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে রয়েছেন বেরোবির ভাইস চ্যান্সেলর। এছাড়া সদস্য সচিব হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক সোহাগ আলী।

সম্ভাব্য প্রত্ন-সম্পদ সমৃদ্ধ ক্ষেত্র হল দিনাজপুরের পার্বতীপুর। সম্প্রতি সম্ভাব্য প্রত্ন-তাত্বিক সম্পদ সমৃদ্ধ ক্ষেত্র পরিদর্শন করেছে বেরোবির ২৬ সদস্য বিশিষ্ট দল।

প্রতিনিধি দলের সদস্যরা মনে করছেন, সম্ভাব্য প্রত্ন-তাত্বিক সম্পদ সমৃদ্ধক্ষেত্র হল দিনাজপুরের পার্বতীপুরে খুঁজে পাওয়া যাবে মূল্যবান প্রত্নতত্ত্ব। প্রত্ন-তাত্বিক সম্পদ সমৃদ্ধ ক্ষেত্র নির্ণয়ে খনন জরিপের মাধ্যমে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও এর নেতৃত্বে নতুন মাইলফলক অর্জন করতে যাচ্ছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

এই উদ্যোগ বাংলাদেশের উত্তর অঞ্চলের প্রত্নতত্ত্ব গবেষণার নতুন দ্বার উন্মোচন করবে বলে আশাবাদ তাদের।

ডিআইইউতে পুরকৌশল শিক্ষার্থীদের নিয়ে ‘সিভিস্পার্ক ১.০’ অনুষ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
 ১০ হাজার ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
আইএইচটি-ম্যাটস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ১৪ নভেম্বর ২০২৬
শিশুদেরও ডায়াবেটিস হয়, ঝুঁকি কমাতে মানুন ৫ অভ্যাস
  • ১৪ নভেম্বর ২০২৬
বিভাগের নামের আগে ‘মোঃ’ যুক্ত করে সমালোচনায় ববি
  • ১৪ নভেম্বর ২০২৬
তারকায় ঠাসা ব্রাজিলকে পাত্তাই দিল না জাপান
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950