জবির শ্রেষ্ঠ সিনিয়র রোভার মেট আনোয়ার

০৫ ডিসেম্বর ২০২০, ১১:৫১ AM
আনোয়ার হোসেন

আনোয়ার হোসেন © টিডিসি ফটো

দেশের সর্বাধিক সংখ্যক প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভার-ইন-কাউন্সিল ২০২০-২১ এর নতুন কমিটি গঠিত হয়েছে। প্রতি বছর জবি রোভার স্কাউট গ্রুপের ২২টি ইউনিটের ২২ জন সিনিয়র রোভার মেটদের দক্ষতা ও বার্ষিক কাজের মূল্যায়ন স্বরূপ একজনকে শ্রেষ্ঠ সিনিয়র রোভার মেট হিসেবে নির্বাচিত করা হয়।

২০১৯-২০ কাউন্সিলের শ্রেষ্ঠ সিনিয়র রোভার মেট হিসেবে নির্বাচিত হয়েছেন লোকপ্রশাসন ইউনিটের সিনিয়র রোভার মেট আনোয়ার হোসেন।

শুক্রবার (৪ ডিসেম্বর) বিকালে উপস্থিত সিনিয়র রোভার মেটদের ব্যালট ভোটের মাধ্যমে নতুন কাউন্সিল নির্বাচিত হয়। এরপর জবি রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার কাজী ফারুক হোসেন ২০১৯-২০ কাউন্সিলের শ্রেষ্ঠ সিনিয়র রোভার মেট হিসেবে আনোয়ার হোসেনের নাম ঘোষণা করেন।

এ সময় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন জবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক প্রফেসর ড. মো. মনিরুজ্জামান খন্দকার।

অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আনোয়ার বলেন, প্রতিটি ব্যাক্তিই তার কাজ ও দক্ষতার পূর্ণ মূল্যায়ন চায়। সে দিক থেকে আমি মনে করি এটি আমার রোভারিং জীবনে অন্যতম প্রাপ্তি হয়ে থাকবে।

পবিত্র শবে বরাত আজ, রাতে যেভাবে ইবাদত করবেন
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শবে বরাত উপলক্ষে ৬ আমল পালনের পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
হাসনাত আব্দুল্লাহর ব্যানারে আগুন, প্রতিনিধির ওপর হামলা
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
রুশ তেল কিনবে না ভারত, পণ্যে ১৮ শতাংশ শুল্কের সিদ্ধান্ত ট্র…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
এপস্টাইনের সেই কুখ্যাত দ্বীপে কপারফিল্ড: যৌন শিকার তালিকা ঘ…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ময়মনসিংহে জামায়াত আমিরের জনসভা মঙ্গলবার
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬