লোকগান প্রতিযোগিতায় সেরা ৩০-এ জবির সৈকত

০৪ ডিসেম্বর ২০২০, ০৮:২৪ PM
নাহিদ সৈকত

নাহিদ সৈকত © টিডিসি ফটো

বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে অনুষ্ঠিত লোকগানের প্রতিযোগিতা ‘বাংলার গায়েন’ এ সেরা ৩০-এ স্থান পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাহিদ সৈকত। মঙ্গলবার প্রথম সারির ৩০ শিল্পীর তালিকা প্রকাশ করেছে এই প্রতিযোগিতার আয়োজকেরা।

দ্বিতীয় পর্যায়ে গত ১৭ নভেম্বর প্রতিযোগিতার স্টুডিও অডিশন রাউন্ড শুরু হয়। প্রথম রাউন্ডে ১০০ জন থেকে বাদ পড়েন ৫০ জন। তারপর দ্বিতীয় রাউন্ডে ৫০ জন থেকে সেরা ৩০ জনের নাম উঠে আসে। সেখানে নাহিদ সৈকত জায়গা করে নেন।

করোনা মহামারির এ সময়ে ঘরবন্দী বাংলার সুরকে বিশ্বে পরিচয় করিয়ে দিতে আরটিভি আয়োজন করে ‘বাংলার গায়েন’ প্রতিযোগিতার। গত ১১ জুন এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। আয়োজনের প্রাথমিক বাছাই পর্ব শুরু হয় অনলাইনে। অনলাইনে ব্যাপক সাড়া ফেলে ২ লাখ ১৪ হাজার প্রার্থী গান জমা দেন।

সেখান থেকে প্রাথমিকভাবে ১৪২১ জনের গান গ্রহণ ও প্রকাশ করা হয় বাংলার গায়েনের ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে। ১৪২১ থেকে সেরা ৩০০ জন কে খুঁজে বের করে নেয়া হয় দ্বিতীয় রাউন্ডের জন্য। সেখান থেকে সেরা ১০০ জনকে বাছাই করা হয়।

প্রতিযোগিতা নিয়ে নাহিদ সৈকত দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আসলে বাংলার গায়েন আমার কাছে একটা স্বপ্নের মঞ্চ। ছোট বেলা থেকে স্বপ্ন দেখতাম আমি আলোয় ঝলমলে একটা মঞ্চে গুনী বিচারকদের সামনে গান গাইবো।

তিনি বলেন, আরটিভি বাংলার গায়েন আমাকে আমার স্বপ্নের মঞ্চের সিড়িতে পৌছে দিয়েছে। এ পর্যন্ত আসার পেছনে আমার বাবা-মা, শিক্ষক, বন্ধুদের বেশ বড় অনুপ্রেরণা রয়েছে। যেহেতু ফাইনালে ৬ জন থাকবে তাই আমি আপ্রাণ চেষ্টা করবো শেষ পর্যন্ত টিকে থাকার।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence