দপ্তরে না বসে ঘোরাফেরা, কর্মকতা-কর্মচারীদের সতর্ক করলো বিশ্ববিদ্যালয়

০৩ ডিসেম্বর ২০২০, ০১:২৪ PM
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) কর্মকর্তা-কর্মচারীরা যথাসময়ে দপ্তরে উপস্থিত না হওয়ায় তাদেরকে সতর্ক করে দিয়েছে প্রশাসন। এ বিষয়ে এক বিজ্ঞপ্তিতে তাদেরকে দপ্তরে না বসে ঘোরাফেরা করতে নিষেধ করা হয়েছে। নিয়ম না মানলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুর রউফ এবং উপ-রেজিস্ট্রার মো: মোরাদ হোসেন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণ নির্ধারিত সময়ে অফিসে আসেন না এবং অফিসে এসে দপ্তরে না বসে এখানে সেখানে ঘোরাফেরা করেন, যা শৃঙ্খলা পরিপন্থী। এখন থেকে সকল কর্মকর্তা-কর্মচারীকে সকাল ৯টা থেকে ৯টা ১৫ মিনিটের মধ্যে দপ্তরে উপস্থিত হতে এবং নির্ধারিত সময় শেষে দপ্তর ত্যাগের অনুরোধ করা হয়েছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত রেজিস্ট্রার মো. আব্দুর রউফ বলেন, ‘আমি যোগদানের পরেই লক্ষ্য করি, কর্মকর্তা-কর্মচারীরা সঠিক সময়ে দপ্তরে আসেন না। এ কারণে তাদের একটি সতর্কতামূলক বার্তা দেওয়া হয়েছে। এরপরেও যদি কেউ নিয়ম লঙ্ঘন করেন তাহলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাবিতে পানি-বিদ্যুতের অপচয় রোধে ছাত্রদলের সচেতনতামূলক কর্মস…
  • ১২ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ—এখন কী হবে?
  • ১২ এপ্রিল ২০২৬
১৯৭০ এর দশকের জ্বালানি তেল সংকটের সময় কী হয়েছিল?
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে পুরস্কারের ঘোষণা প্রতিমন্ত্…
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবি প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৯০, আবে…
  • ১২ এপ্রিল ২০২৬