কুবি শিক্ষক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

০২ ডিসেম্বর ২০২০, ১০:৫৮ PM

© ফাইল ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২১ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার সমিতির প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ. কে. এম. রায়হান উদ্দিন, নির্বাচন কমিশনার নকীবুন নবী এবং সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত এ তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী ১৩ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

তফসিল সূত্রে জানা যায়, আগামীকাল বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং ৬ ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও ৭ ডিসেম্বর মনোনয়নপত্র বিক্রয় শুরু হবে। ৮ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ এবং ৯ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

১৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে সকাল সাড়ে নয়টা থেকে দুপুর দেড় পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গণনা শেষে ওই দিন প্রাথমিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ. কে. এম. রায়হান উদ্দিন বলেন, আমরা তফসিল ঘোষণা করেছি। সবকিছু নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে।

জন্তর মন্তরে আর বিক্ষোভ নয়, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ককরোচ ন…
  • ২১ অক্টোবর ২০২৬
দুই সপ্তাহ পর রিয়াদের ফ্লাইট চালু, কাল শুরু দাম্মামে
  • ২১ অক্টোবর ২০২৬
মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেল ৩ শিশু
  • ২১ অক্টোবর ২০২৬
সেনা পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ২১ অক্টোবর ২০২৬
সাগরে গোসল করতে নেমে আইইউটি শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
  • ২১ অক্টোবর ২০২৬
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৩ শিক্ষক নিয়োগ…
  • ২১ অক্টোবর ২০২৬