ঢাবি অধিভুক্ত সাত কলেজের সিদ্ধান্ত

দুই শর্তে মাস্টার্সে ভর্তি হতে পারবে অনার্স ফেল শিক্ষার্থীরা

১২ নভেম্বর ২০২০, ০২:৪৮ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ © টিডিসি ফটো

করোনা পরিস্থিতির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের অনার্সে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের শর্ত সাপেক্ষে মাস্টার্সে ভর্তির সুযোগ করে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে সেক্ষেত্রে তাদেরকে দুটি শর্ত পূরণ করতে হবে।

শিক্ষার্থীদের বেধে দেয়া দুই শর্ত হলো- তাদের কেউ দুইয়ের অধিক বিষয়ে তারা অকৃতকার্য হতে পারবে না। দ্বিতীয় শর্ত হলো- কৃতকার্য হওয়ার আগে তারা মাস্টার্সের ফরম পূরণ করতে পারবে না।

সম্প্রতি সাত কলেজের প্রধান সমন্বয়কারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন এবং অধিভুক্ত সরকারি সাত কলেজের প্রধান সময়কারী অধ্যাপক . মুহাম্মদ আব্দুল মঈন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কলা অনুষদের ডিন অধ্যাপক আৰু মাে. দেলোয়ার হােসেন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক তোফায়েল আহমদ চৌধুরী, সাত কলেজের অধ্যক্ষবৃন্দ এবং ঢাবির প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। ২ নভেম্বর সোমবার এ সভা অনুষ্ঠিত হয়।

সভা সূত্রে জানা যায়, ২০১৮ সনের ৪র্থ বর্ষ সম্মান পরীক্ষার অনধিক দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা ২০১৮-১৯ শিক্ষাবর্ষে মাস্টার্স শ্রেণিতে ভর্তি হতে পারবে। একইভাবে মাস্টার্স ১ম পর্ব (প্রিলিমিনারি) পরীক্ষায় অনধিক দুইটি বিয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা মাস্টার্স শেষ পর্বে ভর্তি হতে পারবে। তবে এক্ষেত্রে শর্ত হলো যে, অকৃতকার্য নিয়ে কৃতকার্য হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা মাস্টার্স ফাইনাল পরীক্ষার ফরম পূরণ করতে পারবে না।

এছাড়া ডিগ্রি (পাসকোর্স) ৩য় বর্ষ ২০১৭ সনের পরীক্ষায় অনধিক দুই পত্রে অকৃতকার্য শিক্ষার্থীরা মাস্টার্স ১ম পর্থে (প্রিলিমিনারি) ভর্তি হতে পারবে। তবে শর্ত হলো- অকৃতকার্য পত্রে কৃতকার্য না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা মাস্টার্স ১ম পর্ব (প্রিলিমিনারি) পরীক্ষার ফরম পূরণ করতে পারবে না।

সূত্র জানায়, ২০২০-২১ শিক্ষার্থে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার বিষয় আলোচনা উঠলেও তা পরবর্তীতে বিস্তারিত আলােচনার জন্য স্থগিত রাখ হয়।

এছাড়াও, ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ও মাস্টার্স ১ম পর্বে (প্রিলিমিনারি) সম্বিত ভর্তি ফি নির্ধারণের বিষয় আলোচনা করা হয়েছে। তবে পূর্বের নিয়ম বহাল রাখার পক্ষে মত দিয়েছেন প্রতিষ্ঠান প্রধানরা।

সভায় বিবিধ এজেন্ডা হিসেবে শিক্ষার্থীদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা গ্রহণ এবং রেজিস্ট্রেশন কার্ড প্রদানের বিষয়ে আলােচনা করা হয়। সেক্ষেত্রে অসমাপ্ত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা বিশ্ববিদ্যালয় গৃহীত সিদ্ধান্তের আলােকে স্বাস্থ্যবিধি মেনে গ্রহণ করা হবে। এছাড়াও শিক্ষার্থীদের SIF-এ রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ থাকায় SIF-কে রেজিস্ট্রেশন কার্ড হিসেবে ঘণ্য করার সিদ্ধান্ত গৃহীত হয়।

পাঁচ বছরে ক্যান্সার চিকিৎসা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় …
  • ১৪ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনর্মূল্যায়নের ফল ডিসেম্বরে, শিক্ষামন্ত্রীর বক্তব…
  • ১৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশ-পাকিস্তান নয়, শিরোপায় চোখ ভারতের
  • ১৪ নভেম্বর ২০২৬
মুক্তি পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে ব…
  • ১৪ নভেম্বর ২০২৬
ব্যাচেলর মডেল ২+২ (ক্লাসরুম+ইন্ডাস্ট্রি) : উচ্চশিক্ষার বাস্…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950