জবিতে সীরাত পাঠ প্রতিযোগিতা 

১১ নভেম্বর ২০২০, ০২:১৩ PM
সীরাত পাঠ প্রতিযোগিতা 

সীরাত পাঠ প্রতিযোগিতা  © টিডিসি ফটো

পবিত্র মাহে রবিউল আওয়াল উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনলাইন প্লাটফর্মে সীরাত পাঠ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। ‘রাসূলের সীরাত পড়ি, আদর্শ জীবন গড়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাসূলের আদর্শকে জানা এবং ছড়িয়ে দেয়ার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ‘সীরাত পাঠক ফোরা’ এ প্রতিযোগিতার আয়োজন করেছে। 

এতে শুধুমাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীগন অংশগ্রহণ করতে পারবেন।

এছাড়াও অধ্যয়নের জন্যে বিখ্যাত সীরাত গ্রন্থ আর-রাহীকুল মাখতুম নির্ধারণ করা হয়েছে। শুধুমাত্র একটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় যে কোনো ধর্মের শিক্ষার্থীগণ অংশগ্রহণ করতে পারবেন। 

এমসিকিউ পদ্ধতিতে অনলাইনে ১ ঘন্টার পরীক্ষায় সর্বমোট ১০০টি প্রশ্ন থাকবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সর্বমোট ৫০ জনকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছে আয়োজকরা।

আয়োজক কমিটির সদস্য রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসাইন বলেন, রাসুল (সা) এর জীবনী আমাদের জন্য আদর্শ। আমাদের সমাজ কাঠামোর প্রত্যেকটি স্তরে রাসুল (সা) এর আদর্শ ছড়িয়ে দেয়ার মাধ্যমে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হবে। এখনকার দিনে আমাদের তরুণেরা সীরাত সম্পর্কে জানে না। সীরাত সম্পর্কে তরুণদের আগ্রহ করতে আমরা এই প্রতিযোগিতার আয়োজন করেছি।

উল্লেখ্য, ৩০ নভেম্বর পর্যন্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য রেজিষ্ট্রেশন করা যাবে। ২৫ ডিসেম্বর অনলাইনে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ১ জানুয়ারি ২০২১ ফলাফল প্রকাশ করা হবে। প্রতিযোগিতার সকল আপডেট ‘সীরাত পাঠক ফোরাম,জব’ নামক ফেইসবুক পেইজে পাওয়া যাবে।

হবিগঞ্জে পেট্রোল পাম্পে জ্বালানি নিতে লাগবে লাইসেন্স ও হেলম…
  • ১২ এপ্রিল ২০২৬
জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় তিন পক্ষের মধ্যে সমন্বয়ের পরামর্শ …
  • ১২ এপ্রিল ২০২৬
পদ্মা নদী থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
ট্রান্সফরমারে ঝুলছিল পিডিবির লাইনম্যানের মরদেহ
  • ১২ এপ্রিল ২০২৬
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৫
  • ১২ এপ্রিল ২০২৬
উত্তর ২৪ পরগনায় জয় বাংলা স্লোগান দেওয়ায় বৃদ্ধা ও যুবককে পিট…
  • ১২ এপ্রিল ২০২৬
close