স্বাস্থ্যবিধি মেনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবহারিক পরীক্ষা শুরু ১৫ নভেম্বর

০৯ নভেম্বর ২০২০, ০৩:১৫ PM

© ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত ২০১৮ সালের স্নাতক চতুর্থ বর্ষের (বিশেষ) মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা করোনা ভাইরাসের কারণে স্থগিত করা হয়েছিল। স্থগিত মৌখিক পরীক্ষা বিষয়ওয়ারী ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। আর ব্যবহারিক পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে শুরু হচ্ছে।

আগামী ১৫ নভেম্বর থেকে অনলাইনে মৌখিক পরীক্ষা ও স্বাস্থ্যবিধি মেনে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে এসব পরীক্ষা শেষ হবে বলে আজ সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার কেন্দ্র তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nubd.info) এ পাওয়া যাবে। পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজের মাধ্যমে পরীক্ষা কেন্দ্রের সংশ্লিষ্ট শিক্ষকদের সাথে যোগাযোগ করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ২২ অক্টোবর ২০২৬
ফোন দিলেই ইয়াবার ‘হোম ডেলিভারি’, মাদকের ভয়াল ফাঁদে স্কুলশিক…
  • ২২ অক্টোবর ২০২৬
রুয়েটের বাসে থাকা প্রধানমন্ত্রীকে নিয়ে ‘স্নাইপারের অভাব’ মন…
  • ২২ অক্টোবর ২০২৬
‘আমরা ঢাকার মানুষ, ক্ষেত খামারির কূটচাল এখানে চলবে না’
  • ২২ অক্টোবর ২০২৬
স্বল্পমূল্যে আইইএলটিএস কোর্স করাবে ছাত্রশিবির, আবেদন করবেন …
  • ২২ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন প্রাপ্তির সম্ভাব্য সময় জানাল …
  • ২২ অক্টোবর ২০২৬