মাদারীপুরে সরকারি বিশ্ববিদ্যালয় হবে: বাহাউদ্দিন নাছিম

০৭ নভেম্বর ২০২০, ০৪:০৫ PM
আফম বাহাউদ্দিন নাছিম

আফম বাহাউদ্দিন নাছিম © ফাইল ফটো

মাদারীপুরে একটি সরকারি বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম। আজ শনিবার (৭ নভেম্বর) সকালে জেলার ইটেরপুল এলাকার তার বাসভবনে তিনি সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এ কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, বর্তমান সরকার মাদারীপুরে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় যাতে নির্মাণ করে সেই জন্য কাজ করা হচ্ছে। আমরা আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী মাদারীপুরবাসীকে একটি সরকারি বিশ্ববিদ্যালয় নির্মাণ করে দেবেন। পাশাপাশি কেউ যদি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চায় সেখানেও আমরা সহযোগিতা করব।

তিনি আরও বলেন, শুধু সরকারি বিশ্ববিদ্যালয়ই নয়, মাদারীপুরের মানুষকে উন্নত চিকিৎসা সেবা দেওয়ার জন্য একটি মেডিকেল কলেজও করা হবে।

মত বিনিয়ম সভায় সাংবাদিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, যুগ্ম সাধারণ সম্পাদক ও মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।

শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা ও শিক্ষকের বাড়িতে ভাঙ…
  • ২২ অক্টোবর ২০২৬
নেত্রকোনা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে সিনিয়র সচিব আবদুল খালেক
  • ২২ অক্টোবর ২০২৬
এবার সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে হামলা, নিহত ১
  • ২২ অক্টোবর ২০২৬
ইউনিসেফে চাকুরির প্রলোভনে অর্থ আত্মসাৎ, চক্রের মূলহোতাসহ গ্…
  • ২২ অক্টোবর ২০২৬
কক্সবাজারে সাগরে ভেসে যাওয়া আরও একজনের লাশ উদ্ধার
  • ২২ অক্টোবর ২০২৬
দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ২২ অক্টোবর ২০২৬