ইবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদককে বাঁচানো গেল না

০৪ নভেম্বর ২০২০, ০৬:০৭ PM
অমিত কুমার দাস

অমিত কুমার দাস © টিডিসি ফটো

সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অমিত কুমার দাস চিকিৎসাধানীন অবস্থায় মারা গেছেন। আজ বুধবার (৪ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন স্বজনরা।

অমিত কুমার দাস বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি ক্যাম্পাসে ভর্তির পরেই ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন। তিনি ২০১৪ সালের ডিসেম্বরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনোনীত হন। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলার সদর উপজেলার অম্বিকাপড় গ্রামে।

জানা গেছে, গত ৩ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার পথে মহাসড়কের আমতলী নামকস্থানে একটি ট্রাককে সাইড দিতে মাইলপোস্টে ধাক্কা লেগে অমিত কুমার দাসকে বহনকারী প্রাইভেটকারটি উল্টে যায়। এতে গাড়িতে থাকা চালকসহ পাঁচজনই আহত হন। পরে ঢাকা ফিরে চিকিৎসা শেষে বাসায় ফেরেন অমিতসহ অন্যরা। বুধবার সকালে ফের গুরুতর অসুস্থ হয়ে বমি শুরু করেন অমিত। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুতে শিক্ষক এবং শিক্ষার্থীদের ফেসবুকে পোস্টে শোক জানাতে দেখা গেছে। এছাড়া বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এবং ঝিনাইদহ জেলা ছাত্রলীগ শোক জানিয়েছে।

অমিত কুমার দাসের ভাইপো ও ইবির ইংরেজী বিভাগের সাবেক শিক্ষার্থী কমল কৃষ্ণ অধিকারী বলেন, চাচার শরীরে যে আঘাতের চিহ্ন রয়েছে তাতে মনে হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তার মাথা, কোমর এবং পায়ের গোড়ালিতে আঘাতের চিহ্ন রয়েছে। এ চিহ্নগুলো দেখে মনে হচ্ছে ক্রিকেট স্ট্যাম্প বা ভারী কোনো কিছুর আঘাতের চিহ্ন।

ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি বি…
  • ১১ এপ্রিল ২০২৬
এলএমএএফ কোর্স চালুর পরিকল্পনার প্রতিবাদ জানিয়ে ড্যাব— ‘পল্ল…
  • ১১ এপ্রিল ২০২৬
তারেক রহমানের সঙ্গে এডিটেড ও বিকৃতি ছবি প্রচার, ছাত্রদলের স…
  • ১১ এপ্রিল ২০২৬
বাংলাদেশে টেকনোর ‘স্পার্ক ৫০’ সিরিজ উন্মোচন
  • ১১ এপ্রিল ২০২৬
বিএনপির মনোনয়ন চান দেশের তিন বিশিষ্ট কণ্ঠশিল্পী
  • ১১ এপ্রিল ২০২৬
নির্বাচন হলেই সব সমস্যা সমাধান হয়ে যাবার কথা ছিল, যে কারণে …
  • ১১ এপ্রিল ২০২৬
close