ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

০৪ নভেম্বর ২০২০, ০৫:১৪ PM
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

নানা আয়োজনে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ক্যাম্পাসে আলোচনা সভা, নাতে রাসূল (সা.) এর আসর, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হযরত মুহাম্মদ (সা.) আখেরী নবী। তার প্রমাণ হলো, তার পর পৃথিবীতে আর কোন নবী আসেনি। আল-কুরআনের পর আর কোন আসমানী গ্রন্থ নাযিল হয়নি। রসূলের আদর্শ হলো জাতিভেদ, বর্ণভেদ, সাম্প্রদায়িকতা ইত্যাদি ভুলে উদারতা ও সহমর্মিতা সকলে মিলেমিশে সুন্দর জীবন যাপন করা।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ এস মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এস এম এহসান কবীর।

অনুষ্ঠানে হামদ ও নাতে রসুল (সা.) পরিবেশন করা হয়। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিন্ডিকেট সদস্য ও মদীনাতুল উলুম মডেল ইনস্টিটিউট বালক কামিল মাদরাসার অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর সিরাজ উদ্দিন আহমাদ, উপ-রেজিস্ট্রার ড. মো. আবু হানিফা, সহকারী অধ্যাপক ড. জাভেদ আহমাদ, সহকারী রেজিস্ট্রার মো. জাকির হোসেন ও জনাব ফাহাদ আহমদ মোমতাজী, সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. জিয়াউর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

পাঁচ বছরে ক্যান্সার চিকিৎসা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় …
  • ১৪ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনর্মূল্যায়নের ফল ডিসেম্বরে, শিক্ষামন্ত্রীর বক্তব…
  • ১৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশ-পাকিস্তান নয়, শিরোপায় চোখ ভারতের
  • ১৪ নভেম্বর ২০২৬
মুক্তি পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে ব…
  • ১৪ নভেম্বর ২০২৬
ব্যাচেলর মডেল ২+২ (ক্লাসরুম+ইন্ডাস্ট্রি) : উচ্চশিক্ষার বাস্…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950