৯৯ টাকায় ৩০ জিবি ইন্টারনেট পাবেন জবি শিক্ষক-শিক্ষার্থীরা

০৪ নভেম্বর ২০২০, ০৩:০২ PM
সমঝোতা চুক্তি

সমঝোতা চুক্তি © টিডিসি ফটো

অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান রবি’র মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে। এতে করে বিশ্ববিদ্যালিয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সাশ্রয়ী মূল্যে ডাটা বান্ডেল পাবে।

আজ বুধবার (৪ নভেম্বর) উপাচার্যের কনফারেন্স কক্ষে এই দ্বিপাক্ষিক চুক্তি অনুষ্ঠিত হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এবং রবি’র চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার জনাব আদিল হোসেন নোবেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন।

এ সময় রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান, প্রক্টর মোস্তফা কামাল, অর্থ ও হিসাব শাখার পরিচালক নাসির উদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং রবি’র এন্টারপ্রাইজ বিজনেস‘র ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম, জেনারেল ম্যানেজার মনিরুল ইসলাম এবং ম্যানেজার ধীমান কান্তি উপস্থিত ছিলেন।

এই চুক্তির আওতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের বাড়তি কোন চার্জ ছাড়া সাশ্রয়ী মূল্যে ৩০দিন মেয়াদসহ ৩০জিবি ডাটা প্যাক প্রদান করবে রবি। এক্ষেত্রে কারিগরী সহায়তা প্রদান করবে সার্ভিস হাব লিমিটেড (পে স্টেশন)।

উপাচার্য ড. মীজানুর রহমান বলেন, আগামী ৫ নভেম্বর থেকে শিক্ষার্থীরা এই ডাটা প্যাক কিনতে পারবে। প্রথম দুইমাস ১৯৯ টাকায় শিক্ষার্থীরা এই সুবিধা পাবে। এর মধ্যে শিক্ষার্থীরা ৯৯ টাকা দিবে আর বিশ্ববিদ্যালয় থেকে বাকি ১০০ টাকা ভর্তূকি দেয়া হবে।

প্রধান শিক্ষকের অবহেলায় অনিশ্চিত ১৫০ শিক্ষার্থীর এসএসসি পরী…
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসিতে নেই মানবিক নম্বর, প্রশ্নফাঁস-অনিয়ম রোধে হোয়াটসঅ্য…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোরে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ২ হাজার ২৮০ কেন্দ্রে চলছে…
  • ২০ এপ্রিল ২০২৬
রাকসুর ভোট চাইতে গিয়ে মন দেওয়া-নেওয়া, ইমন-মুসলিমা এখন জীবনস…
  • ২০ এপ্রিল ২০২৬
মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা
  • ২০ এপ্রিল ২০২৬
নেত্রকোনার জালিয়া হাওরের বোরো ফসল হুমকিতে, ঝুঁকিতে বেড়িবাঁধ
  • ২০ এপ্রিল ২০২৬