‘খুনিরা জানতো ৪ নেতা বঙ্গবন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না’

০৩ নভেম্বর ২০২০, ০৯:২০ PM
ভার্চুয়াল আলোচনা সভায় আইনমন্ত্রী

ভার্চুয়াল আলোচনা সভায় আইনমন্ত্রী © টিডিসি ফটো

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, খুনিরা জানতো জাতীয় চার নেতা বঙ্গবন্ধুর আদর্শ ও রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না। তাই এই মহান চার নেতাকে হুমকি মনে করেই তাদের নির্মমভাবে হত্যা করে।

আজ (৩ নভেম্বর) মঙ্গলবার বিকাল ৫ টায় জেল হত্যা দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন।

তিনি আরো বলেন, “বঙ্গবন্ধু এবং জাতীয় নেতাদের আদর্শকে ধারণ করে আমরা যদি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, তবে হয়ত আমরা কিছুটা কলঙ্ক মোচন করতে পারব।”

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি সহকারী অধ্যাপক মোঃ আরিফ হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ ছাদেকুল আরেফিন। এছাড়াও সভায় বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন, অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ড. মোঃ খোরশেদ আলম।

উপাচার্য অধ্যাপক ড. মোঃ ছাদেকুল আরেফিন বলেন, দেশের এই মহান ও বীর সন্তানদের অবদান তরুণ সমাজের পাথেয় হয়ে থাকবে। তাদের এই আত্মত্যাগকে বুকে ধারণ করেই দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। তিনি তরুণদের প্রতি আহ্বান জানান দেশ গড়ার জন্য অগ্রণী ভূমিকা পালন করতে।

উল্লেখ্য, আজ ৩ নভেম্বর জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলংকজনক অধ্যায় এই দিনটি। পনেরই আগষ্টের নির্মম হত্যাকাণ্ডের পর তিন মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম চার গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ও জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়।

পাবনায় ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
সেন্টমার্টিনের আকাশে রহস্যময় ড্রোন, বাড়ছে উদ্বেগ
  • ০৩ এপ্রিল ২০২৬
মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
অফিস সময় কমানো, দোকান বন্ধ, ইলেকট্রিক বাসসহ যে ৭ সিদ্ধান্ত …
  • ০৩ এপ্রিল ২০২৬
নকলরোধে পাবলিক পরীক্ষা আইনে আসছে কড়াকড়ি, খসড়া অনুমোদন
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দ…
  • ০৩ এপ্রিল ২০২৬